কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৪, ০৮:৪৮ পিএম
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ০১:৫৮ এএম
অনলাইন সংস্করণ

ভোট বর্জন করে সরকারের প্রতি গণঅনাস্থা জানান : সাইফুল হক

সাইফুল হক। ছবি: সংগৃহীত
সাইফুল হক। ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘একতরফা, ভাগ-বাটোয়ারা ও ডামি নির্বাচন’ আখ্যা দিয়ে আগামীকাল ৭ জানুয়ারির ভোট বর্জনের মধ্য দিয়ে সরকার ও সরকারি দলের প্রতি গণঅনাস্থা জানাতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। একইসঙ্গে ভোটকেন্দ্রে না গিয়ে ব্যক্তিগত ও পারিবারিক কাজে সময় দিতে ভোটারদের প্রতি অনুরোধও জানান তিনি।

শনিবার (০৬ জানুয়ারি) এক বিবৃতিতে এই আহ্বান ও অনুরোধ জানান সাইফুল হক।বিবৃতিতে সাইফুল হক বলেন, সরকারি দল ও তাদের মিত্রদের মধ্যে আগামীকালের (রোববার) নির্বাচন নির্বাচন খেলায় দেশ ও জনগণের কোনো স্বার্থ নেই।

তিনি বলেন, অবাধ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য নির্বাচনকালীন নিরপেক্ষ অন্তর্বর্তী সরকারের গণদাবিকে অস্বীকার করে বিরোধী দলবিহীন আর একটি ব্যর্থ, অকার্যকর ও নির্বাচনী তামাশায় জনগণের আগ্রহ ও অংশ নেবারও কোনো কারণ নেই। নির্বাচনের নামে এ গণতামাশা ভোটারদের প্রতি চরম অবমাননার শামিল।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এ সাধারণ সম্পাদক বলেন, ভোটপ্রদানে অনিচ্ছুক ভোটারদের ভোটকেন্দ্রে আনতে গোটা রাষ্ট্রীয় প্রশাসন ও সরকারি দল থেকে যে ধরনের চাপ, হুমকি, প্রলোভন ও ব্লাকমেইলিং করা হচ্ছে- তা রীতিমতো অবিশ্বাস্য ও নজিরবিহীন। ভোট দিতে না আসলে ভোটারদের দেখে নেবার কথাও বলা হচ্ছে। আর ভোটারদের মধ্যে অর্থও ছড়ানো হচ্ছে বেশুমার।

তিনি বলেন, সরকার ও সরকারি দলের এইসব নির্বাচনী তৎপরতার সাথে অবাধ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের কোনো সম্পর্ক নেই। বরং এই নির্বাচনী তামাশা দেশে ফ্যাসিবাদী দুঃশাসনকে, সরকারের অনৈতিক ক্ষমতা কেবল আরও প্রলম্বিত করবে; দুর্নীতি-দুর্বৃত্তায়নকে উৎসাহিত করবে।

সাইফুল হক বলেন, পরপর তৃতীয়বারের মতো বিরোধী দলবিহীন নির্বাচনী প্রহসন সরকার ও সরকারি দলের রাজনৈতিক মৃত্যুকেই নিশ্চিত করবে।

বিবৃতিতে ঢাকার গোপীবাগে বেনাপোল এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের ঘটনায় স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি দাবি করেন তিনি। একইসঙ্গে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়ে নিহতদের জন্য গভীর শোক প্রকাশ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক মাসের মধ্যে ধর্ষণ মামলার রায়

মেসিকে নিয়ে কী বললেন ব্রাজিল সমর্থক বুবলী

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতাকে অব্যাহতি

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

১০

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

১১

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

১২

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

১৩

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

১৪

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

১৫

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

১৬

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

১৭

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

১৮

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

১৯

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

২০
X