কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৪, ১০:৪৫ এএম
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১১:০২ এএম
অনলাইন সংস্করণ

জয়ের ব্যাপারে আশাবাদী নিখিল

ঢাকা-১৪ আসনের নৌকা মনোনীত প্রার্থী মো. মাইনুল হোসেন খান নিখিল। ছবি : কালবেলা
ঢাকা-১৪ আসনের নৌকা মনোনীত প্রার্থী মো. মাইনুল হোসেন খান নিখিল। ছবি : কালবেলা

ঢাকা-১৪ আসনের নৌকা মনোনীত প্রার্থী মো. মাইনুল হোসেন খান নিখিল ভোট দিয়েছেন। রোববার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় ১২ নম্বর ওয়ার্ডের কেন্দ্র বশির উদ্দিন আদর্শ উচ্চ বিদ্যালয়ে তিনি ভোট প্রদান করেন।

ভোট দিয়ে মাইনুল হোসেন খান নিখিল বলেন, আমি জয়ের ব্যাপারে আশাবাদী। দেশ ও জাতির স্বার্থে ভোটাররা নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন।

কিছু আসনে স্বতন্ত্র এবং অন্য প্রার্থীদের এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। এই বিষয়ে তিনি বলেন, এগুলো সবই মিথ্যা। এখানে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। সাংবাদিকরা তো এখানে উপস্থিত আছেন। কোথাও কিছু হলে তো আপনারাই দেখতেন। যারা অভিযোগ করেছেন তাদের জিজ্ঞেস করুন যে কোনো এজেন্টকে বের করা হয়েছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। এবারের এই নির্বাচনে দেশের ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

কড়া নজরদারিতে চলছে ভোটগ্রহণ। ভোট শুরুর আগে আগে গত কয়েক ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে নাশকতার ঘটনা ঘটায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় আট লাখ সদস্য কেন্দ্র ও কেন্দ্রের বাইরে পাহারায় রয়েছে। কড়া নজরদারি গোয়েন্দাদের।

একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে মাঠে কাজ করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় আট লাখ সদস্য, যা গত একাদশ সংসদ নির্বাচনের চেয়ে এক লাখ ৩০ হাজার বেশি।

আইনশৃঙ্খলা বাহিনীর এসব সদস্যের মধ্যে পুলিশের ১ লাখ ৭৪ হাজার ৭৬৭ জন, আনসার ব্যাটালিয়ন ৫ লাখ ১৪ হাজার ২৮৮ জন, সশস্ত্র বাহিনীর ৪০ হাজার সদস্য মোতায়েন রয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বাজেট ঘোষণার পর নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, এটা ইতিহাসে প্রথম: পানিসম্পদ প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া, কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক রাফি

যুক্তরাষ্ট্র ও ইরানের এমওইউ নিয়ে হোয়াইট হাউসের বার্তা

বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ : ‘যতক্ষণ না সবাই নিরাপদ’

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে ১৪৪ পৃষ্ঠার নথি পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

শেষ হলো আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতার ৩য় আসর

পেনশনে বড় সুখবর : ৫ বছর চাকরিতেই সুবিধা, সর্বোচ্চ হার ৯০ শতাংশ

১০

মানবতাবিরোধী অপরাধের মামলার চাপ সামলাতে বাড়তে পারে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর

১১

হবিগঞ্জে গ্যাসের সন্ধান, চলছে অনুসন্ধান

১২

বাড়িঘর তলিয়ে যাওয়ার পর পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

১৩

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

১৪

দ্বিতীয় বিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করলেন মামুনুল হক

১৫

টানা দুই দফা বড় পতনে কত হলো স্বর্ণের দাম

১৬

ভেনিসে হামলার শিকার বাংলাদেশি রাকিবের মৃত্যু

১৭

পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ৭

১৮

নারায়ণগঞ্জের রিসোর্টে সেদিন কী ঘটেছিল, জানালেন মামুনুল হক

১৯

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলের টানা হামলা

২০
X