কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৪, ০৭:৩৭ পিএম
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪, ০৮:১৩ পিএম
অনলাইন সংস্করণ

পুনরায় নির্বাচনের দাবিতে ইসলামী আন্দোলনের কর্মসূচি

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল করে নতুন নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। মঙ্গলবার (৯ জানুয়ারি) বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ কর্মসূচিতে দলটি পক্ষ থেকে এ দাবি জানান। বিক্ষোভ সমাবেশর আয়োজন করে দলটির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা।

সমাবেশে ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ বলেন, ৭ জানুয়ারি একতরফা প্রহসনের ডামি নির্বাচনকে বর্জন করে দেশবাসী আওয়ামী লীগকে সকর্ত সঙ্কেত দিয়েছে। এটা কোনো নির্বাচন ছিল না। ছিল নির্বাচনের নামে নাটক মঞ্চায়ন। ৭ জানুয়ারির নির্বাচন স্বাধীনতা যুদ্ধে নেতৃত্বদানকারী সংগঠনের দেউলিয়াত্ব ও দৈন্যদশা প্রকাশ হয়েছে।

নির্বাচন বর্জন করায় দলের আমির ও চরমোনাই পীরের পক্ষ থেকে দেশবাসী ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, যেখানে বিদেশিদের ভাড়া করে ডামি পর্যবেক্ষক সাজিয়ে ডামি নির্বাচনকে বৈধতা দেওয়ার চেষ্টা করা হয়েছে।

তথাকথিত ভোটের আগে বঙ্গবন্ধুকন্যা জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণ প্রসঙ্গে তিনি বলেন, আপনি ভুলত্রুটির জন্য ক্ষমা চেয়ে পুনরায় ক্ষমতায় যেতে জনগণের ভোট প্রার্থনা করেছেন। অথচ দীর্ঘ ১৫ বছরেও জাতীয় ভুলত্রুটি সংশোধন করতে পারেনি। দুর্নীতির মাধ্যমে দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, জাতিসত্তাবিরোধী শিক্ষা সিলেবাস তৈরি করে, ইসলামী ও নৈতিক শিক্ষা বই বিতরণ করে তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

দলের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলমের সভাপতিত্বে ও সমাবেশে বক্তব্য রাখেন যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান, ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফজলে বারী মাসউদ, কে এম আতিকুর রহমান, আহমদ আবদুল কাইয়ূম, নেছার উদ্দিন, আরিফুল ইসলাম, ডা. শহিদুল ইসলাম, ছাত্রনেতা শরিফুল ইসলাম রিয়াদ, কেএম শরয়াতুল্লাহ, মুফতী ফরিদুল ইসলাম, মুফতি মাছউদুর রহমান, হাফিজুল হক ফাইয়াজ, আল আমিন সোহাগ, মাইদুল ইসলাম সিয়াম প্রমুখ।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল পল্টন মোড়, বিজয়নগর পানির ট্যাংকি হয়ে পল্টন মোড় এসে শেষ হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবাননে ইসরায়েলি সেনা নিহত, হামলায় আহত আরও ১৩

রাজধানীতে আজ কোথায় কী

শেষ ১০ মিনিটে যা হলো, বিশ্বাস করাই কঠিন!

বিশ্ব বাবা দিবস আজ

২১ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

তীব্র তাপে ফ্রান্সে বছরে সাড়ে ৫ হাজার মানুষের মৃত্যু

কুরাসাও গোলরক্ষকের সামনে নিরুপায় ইকুয়েডর

হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান যাচ্ছেন সুইজারল্যান্ডে

১০

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা

১১

মালদ্বীপে বাংলাদেশি শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী পেলেন বিশেষ সম্মাননা

১২

বিকেলে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৩

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, দুশ্চিন্তায় কৃষক

১৪

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

১৬

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

১৭

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

১৮

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

১৯

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

২০
X