কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৪, ০৯:৩৯ পিএম
আপডেট : ১০ জানুয়ারি ২০২৪, ১০:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

এবার প্রতিমন্ত্রী হচ্ছেন যারা

মোহাম্মদ আলী আরাফাত, জুনাইদ আহমেদ পলক ও নসরুল হামিদ। পুরোনো ছবি
মোহাম্মদ আলী আরাফাত, জুনাইদ আহমেদ পলক ও নসরুল হামিদ। পুরোনো ছবি

দ্বাদশ জাতীয় সংসদের মন্ত্রিপরিষদ গঠনের জন্য ইতোমধ্যে ফোন দেওয়া হয়েছে। শপথ নিতে যাদের ডাকা হয়েছে তাদের নামও ঘোষণা করা হয়েছে। বুধবার (১০ জানুয়ারি) মন্ত্রিপরিষদ সচিব গণমাধ্যমে নাম ঘোষণা করেন।

নতুন মন্ত্রিসভায় এবার স্থান পাচ্ছেন ৩৬ সদস্য। এদের মধ্যে প্রতিমন্ত্রীর শপথ গ্রহণের জন্য ১১ জনকে ফোন দেওয়া হয়েছে। তারা হলেন-

১. বেগম সিমিন হোমেন (রিমি) (গাজীপুর-৪) ২. নসরুল হামিদ (ঢাকা-৩) ৩. জুনাইদ আহমেদ পলক (নাটোর-৩) ৪. মোহাম্মদ আলী আরাফাত (ঢাকা-১৭) ৫. মো. মহিববুর রহমান (পটুয়াখালী-৪) ৬. খালিদ মাহমুদ চৌধুরী (দিনাজপুর-২) ৭. জাহিদ ফারুক (বরিশাল-৫) ৮. কুজেন্দ্র লাল ত্রিপুরা (খাগড়াছড়ি) ৯. বেগম রুমানা আলী (গাজীপুর-৩) ১০. শফিকুর রহমান চৌধুরী (সিলেট-২) ১১. আহসানুল ইসলাম (টিটু) (টাঙ্গাইল-৬)

এবারের মন্ত্রিসভায় নতুন মুখ হিসেবে জায়গা পাচ্ছেন মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম, জাহাঙ্গীর কবির নানক, মোহাম্মদ জিয়াউদ্দিন, নাজমুল হাসান পাপন, মোহাম্মদ এ আরাফাত, ড. সেলিম মাহমুদ, জিল্লুল হাকিম, সিমিন হোসেন রিমি, আব্দুর রহমান, আবুল কালাম আজাদ, র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

এর আগে দ্বাদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী পদে নিয়োগের সিদ্ধান্ত দিয়েছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। এ সময় শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠনের অনুমতি দেন তিনি।

আগামীকাল বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নেবেন নতুন মন্ত্রীরা। রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন। শপথগ্রহণ শেষে নবনিযুক্ত মন্ত্রিপরিষদের সদস্যরা নিজ নিজ শপথবাক্যে স্বাক্ষর করবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

১০

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

১১

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

১২

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

১৩

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

১৪

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১৫

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১৬

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১৭

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৮

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৯

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

২০
X