মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৪, ১১:২৭ এএম
আপডেট : ১১ জানুয়ারি ২০২৪, ১১:৩২ এএম
অনলাইন সংস্করণ

তালা ভেঙে কার্যালয় খুললেন বিএনপির নেতাকর্মীরা

তালা ভেঙে বিএনপির কার্যালয় খুলছে নেতাকর্মীরা। ছবি : কালবেলা
তালা ভেঙে বিএনপির কার্যালয় খুলছে নেতাকর্মীরা। ছবি : কালবেলা

দুই মাস ১৪ দিন পর খুললো বিএনপির কেন্দ্রীয় কার্যালয়। সদ্য শেষ হওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে কার্যালয় খুলেছে দলটির নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকাল ১০টা ৪৮ মিনিটের দিকে কার্যালয়ের মূল ফটকের তালা ভেঙে নেতাকর্মীদের নিয়ে ভেতরে প্রবেশ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

জানা গেছে, ভোট নিয়ে প্রতিক্রিয়া জানাতে আজ বিকেল ৩টায় রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকেছে দলটি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন। এ ছাড়া স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান উপস্থিত থাকবেন।

গত বছরের ২৮ অক্টোবর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশের ডাক দেয় বিএনপি। ওই মহাসমাবেশ কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর থেকেই দলীয় কার্যালয় তালাবদ্ধ রয়েছে। তবে এর চাবি কার কাছে, তা নিয়ে রহস্য কাটেনি। এ নিয়ে প্রথম থেকেই পুলিশ এবং বিএনপি পরস্পরকে দোষারোপ করে বক্তব্য দিয়ে আসছে। বিএনপি বলছে, পুলিশ তাদের দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়েছে। অন্যদিকে পুলিশ বলছে, বিএনপি নিজেরাই তাদের কার্যালয়ে তালা দিয়েছে। সুতরাং চাবিও তাদের কাছেই আছে। দলীয় সূত্রে জানা গেছে, অফিসের নিরাপত্তাকর্মীদের একজন ওই সময় তালা দিয়ে চাবি নিয়ে যান।

২৮ অক্টোবরের পর থেকে বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সবশেষ ৫ জানুয়ারি মধ্যরাতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবীসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স–ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

বিশ্বকাপ জিতেছে ২বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

১০

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১১

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১২

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১৩

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১৪

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১৫

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

১৬

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

১৭

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৮

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

১৯

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

২০
X