কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৪, ০৩:১৬ পিএম
আপডেট : ২০ জানুয়ারি ২০২৪, ০৩:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

ডামি নির্বাচনে একদলীয় শাসন কায়েম করা হয়েছে : সাইফুল হক 

শহীদ আসাদ দিবসে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে আসাদ স্মৃতিবেদিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। ছবি : কালবেলা
শহীদ আসাদ দিবসে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে আসাদ স্মৃতিবেদিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। ছবি : কালবেলা

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, ডামি নির্বাচনের সরকার গণতন্ত্রের পরিবর্তে একদলীয় কর্তৃত্ববাদী শাসন কায়েম করেছে। এর মধ্য দিয়ে কার্যত নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক পথে সরকার পরিবর্তনের পথ বন্ধ করে দিয়েছে। সরকারবিরোধী চলমান আন্দোলনকে আরও বেগবান করতে হবে।

শনিবার (২০ জানুয়ারি) শহীদ আসাদ দিবসে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে আসাদ স্মৃতিবেদিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

সাইফুল হক বলেন, আসাদ যে অধিকার, মুক্তি ও গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করেছিলেন- ৫৩ বছর স্বাধীন বাংলাদেশে তা আজও অর্জিত হয়নি। বরং তার বিপরীতে দেশকে ঠেলে দেওয়া হয়েছে। শাসকগোষ্ঠী শহীদদের রক্তের সাথে বেইমানি করেছে।

তিনি বলেন, গণতন্ত্রের পরিবর্তে ভোটের অধিকার হরণ করে ডামি নির্বাচনের সরকার প্রকারান্তরে একদলীয় কর্তৃত্ববাদী শাসন কায়েম করেছে। নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক ধারায় সরকার পরিবর্তনের পথ বন্ধ করে দেওয়া হয়েছে। সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের মেরুদণ্ড ভেঙে দেয়া হয়েছে। দেশের বহুত্ববাদী অবশিষ্ট গণতান্ত্রিক কাঠামো ধ্বংস করে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, এই পরিস্থিতি দেশকে কেবল অনিবার্য বিপর্যয়ের পথে নিয়ে চলেছে। এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে ’৬৯-এর মতো আরও একটি গণজাগরণ-গণঅভ্যুত্থান জরুরি হয়ে দেখা দিয়েছে। সেই লক্ষ্যে তিনি দেশের সব প্রগতিশীল ও দেশপ্রেমিক গণতান্ত্রিক শক্তিকে যুগপৎ ধারায় আন্দোলন জোরদার করার উদাত্ত আহ্বান জানান।

এ সময় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, কেন্দ্রীয় কমিটির সদস্য মীর রেজাউল আলম, সংগঠক শাহাদাৎ হোসেন শান্ত, আবুল কালাম প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঁচা-মরার লড়াইয়ে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবেন নেইমার

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, বাড়ছে আতঙ্ক

বিশ্বকাপ থেকে বাদ পড়েছে যেসব দল

সকাল থেকে ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

পানামার বিদায়, টিকে রইল ক্রোয়েশিয়া

সড়কে প্রাণ গেল ২ কিশোরের

বিমানবন্দরে প্লেনের ভেতরে তিন ঘণ্টা আটকা ব্রাজিল দল

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

আজকের নামাজের সময়সূচি

চাঁদপুরে ৭ কেজি গাঁজাসহ আটক ৩

১০

আজ স্বর্ণ-রুপা যে দামে বিক্রি হচ্ছে

১১

রেকর্ডের দিনে মেসিকে নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন রোনালদো

১২

ইংল্যান্ডকে রুখে দিল ঘানা

১৩

বগুড়ার সেই ৩ ইউনিয়নের নাম পরিবর্তন নিয়ে গণশুনানি, জনদাবি ও বিক্ষোভ

১৪

মায়ের মৃত্যুতে দেশে ফিরছেন ফরাসি কোচ

১৫

‘মেসি সর্বকালের সেরা’, এই মন্তব্যটি ভুয়া : রোনালদো

১৬

তবে কি আজ নেইমারের দিন?

১৭

রাশিয়ান হাউসে ‘মহান দেশপ্রেমিক যুদ্ধ’র শোক ও স্মরণ দিবস পালিত 

১৮

বিশ্বকাপে ইরানকে সুখবর দিল যুক্তরাষ্ট্র

১৯

মসজিদে ঝুলছে ইমামের মরদেহ, রুমে পড়ে আছে চিরকুট

২০
X