কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৪, ০৫:০১ পিএম
আপডেট : ২০ জানুয়ারি ২০২৪, ০৫:০৩ পিএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু

শনিবার রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ডভ্যানের ধাক্কায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। প্রতীকী ছবি
শনিবার রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ডভ্যানের ধাক্কায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। প্রতীকী ছবি

রাজধানীর যাত্রাবাড়ীর চৌরাস্তা এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় কাভার্ডভ্যান জব্দ ও এর চালককে আটক করেছে পুলিশ।

শনিবার (২০ জানুয়ারি) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ীর নাম মো. রবিউল ইসলাম (৪৭)। তিনি গিফট আইটেমের প্রিন্টিং ব্যবসায়ী ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. ইকবাল হুসাইন খান সংবাদমাধ্যমকে জানান, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পরে আমরা জানতে পারি দ্রুতগতির একটি কাভার্ডভ্যান ধাক্কা দিলে ঘটনাস্থলেই ওই ব্যবসায়ীর মৃত্যু হয়। এই ঘটনায় ঘাতক কাভার্ড ভ্যান ও এর চালক আমাদের হেফাজতে রয়েছে।

তিনি আরও জানান, রবিউল পিরোজপুরের মঠবাড়িয়া থানা এলাকার আব্দুস সাত্তার ফকিরের ছেলে। বর্তমানে সে যাত্রাবাড়ীর কাজলার ভাঙ্গাপ্রেস এলাকায় হাজি বারেক মিয়ার বাড়িতে ভাড়া থাকত। মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লজ্জার রেকর্ড পেরিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০৯

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হলেন সারওয়ার

পঁয়ত্রিশে পা দিচ্ছেন? এই ৬ স্বাস্থ্য পরীক্ষা আপনার চেকলিস্টে থাকা উচিত

পরনারীর সঙ্গে ছবি তুলে উসকানিমূলক পোস্ট করতেন আলভী: ডিবি

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার প্রধান বিষয় ‘লেবানন ইস্যু’

নৃত্যাঞ্চলের ৩০০ শিল্পীর ভরতনাট্যম নৃত্যে মন্ত্রমুগ্ধ সন্ধ্যা

হুট করেই আংটিবদল, কাকে বিয়ে করছেন গায়ক শেখ সাদী?

ইলিয়াস আলী গুমের বর্ণনা তুলে ধরলেন সাক্ষী

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

১০

১০০ জনকে নিয়োগ দেবে ডাম ফাউন্ডেশন, বেতন ৪১ হাজার টাকা

১১

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

১২

সেতু কর্তৃপক্ষের উদ্যোগে কর্মচারী প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি

১৩

মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী

১৪

আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি

১৫

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

১৬

বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৭

‘একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু’, ভাইরাল ভিডিওর তদন্ত শুরু

১৮

মান্ডায় ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাস

১৯

নারী কেলেঙ্কারির অভিযোগে ট্রাফিক সার্জেন্টকে প্রত্যাহার

২০
X