কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৪, ০৩:৩৭ পিএম
আপডেট : ২৪ জানুয়ারি ২০২৪, ০৪:০১ পিএম
অনলাইন সংস্করণ

‘একমাত্র শেখ হাসিনাই সাধারণ মানুষের সুখ-দুঃখের অংশীদার’

শীতার্ত বাসিন্দাদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। ছবি : কালবেলা
শীতার্ত বাসিন্দাদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। ছবি : কালবেলা

একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনাই সাধারণ মানুষের পাশে থেকে তাদের সুখ-দুঃখের অংশীদার হয়ে জনকল্যাণে কাজ করে চলেছেন বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

বুধবার (২৪ জানুয়ারি) সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৬ ও ১৭ নম্বর ওয়ার্ডের শীতার্ত বাসিন্দাদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

মেয়র শেখ তাপস বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা মায়ের মমতা দিয়ে বাংলাদেশকে আলিঙ্গন করে রেখেছেন। তিনি বোঝেন কার কি কষ্ট, কার কি বেদনা। তিনি সর্বাত্মকভাবে সেটা উপলব্ধি করেন বলেই সবসময় সাধারণ মানুষের পাশে থেকে জনকল্যাণে নিজেকে নিবেদিত করেছেন। তাই আপনাদের ভোটে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার পরেই তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মাধ্যমে এই তীব্র শীতে যাতে আপনারা কষ্ট না পান সেজন্য উপহার হিসেবে এই কম্বল পাঠিয়েছেন। একমাত্র জননেত্রী শেখ হাসিনাই সাধারণ মানুষের কল্যাণে, সাধারণ মানুষের সুখ-দুঃখের অংশীদার হিসেবে পাশে ছিলেন, আছেন এবং আগামী দিনেও থাকবেন ইনশাআল্লাহ।

তিনি বলেন, ‘যখন সারাবিশ্বে দ্রব্যমূলের ঊর্ধ্বগতি তখন জননেত্রী শেখ হাসিনা সাধারণ মানুষের কথা চিন্তা করেছেন। সাধারণ মানুষ যাতে ন্যায্যমূল্যে খাদ্যসামগ্রী পায়, তাদের যাতে কোনো ভোগান্তি না হয়, সেজন্য তিনি ১ কোটি টিসিবি কার্ড প্রদান করেছেন। এই টিসিবি কার্ডের মাধ্যমে শুধু নিম্ন আয়ের মানুষই নয়, মধ্যম আয়ের জনগোষ্ঠীও ন্যায্যমূল্যে খাদ্যসামগ্রী পাচ্ছেন। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মাধ্যমে ঢাকায় প্রায় ৭ লাখ টিসিবি কার্ড প্রদান করেছি।’

এ সময় ১৬ নম্বর ওয়ার্ডে ২ হাজার এবং ১৭ নম্বর ওয়ার্ডে ১ হাজার ৬০০ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এর আগে ঢাদসিক মেয়র হাতিরপুল বাইতুল মোমিন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার নূরানী শাখার তৃতীয় তলার নতুন ভবনের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ফেরদৌস আহমেদ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোর্শেদ হোসেন কামাল, করপোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ নজরুল ইসলাম বাবুল, ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. মাহবুবুর রহমান, সংরক্ষিত আসনের কাউন্সিলর নারগিস মাহতাব প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ

আশুরার রোজা রাখার সঠিক নিয়ম

কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা

ঋণে জর্জরিত হয়ে শিক্ষকের আত্মহত্যা

নাহিদা আক্তারের রেকর্ড

জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

বিদেশি শিক্ষার্থীদের ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’ দিচ্ছে নিউজিল্যান্ড

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

পূর্ববর্তী সরকারের গাফিলতিতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার

গণশুনানিতে নির্ধারণ হবে বগুড়ার সেই ৩ ইউনিয়নের নতুন নাম

১০

যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে বসতে সুইজারল্যান্ডে পাকিস্তানের সেনাপ্রধান

১১

নবম পে-স্কেল / শুরুতেই ১০০% বেসিক দাবি, আংশিক বাস্তবায়ন শুভঙ্করের ফাঁকি!

১২

সরকারি কর্মসূচিতে বিতর্কিত নেতার উপস্থিতি, তদন্তে সিলেট জেলা প্রশাসন

১৩

সুইজারল্যান্ডে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল 

১৪

ফের বাড়ছে তিস্তার পানি, আতঙ্কে চরাঞ্চলের মানুষ

১৫

অনিশ্চয়তার মধ্যেও সুইজারল্যান্ডে ভ্যান্স, নজর ইরানের ইউরেনিয়ামে

১৬

২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

১৭

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৮

পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত

১৯

ব্রাজিল-হাইতি ম্যাচে স্টেডিয়ামে বাংলাদেশের পতাকা

২০
X