কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৪, ০৩:৩৮ পিএম
আপডেট : ২৫ জানুয়ারি ২০২৪, ০৩:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

সান হাইয়ানের সঙ্গে বাম নেতাদের বৈঠক 

চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের ভাইস-মিনিস্টার মিজ্ সান হাইয়ানের সাথে বৈঠক করেছেন দেশের বামপন্থি রাজনৈতিক দলের নেতারা। ছবি : কালবেলা
চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের ভাইস-মিনিস্টার মিজ্ সান হাইয়ানের সাথে বৈঠক করেছেন দেশের বামপন্থি রাজনৈতিক দলের নেতারা। ছবি : কালবেলা

বাংলাদেশ সফররত চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের ভাইস-মিনিস্টার মিজ্ সান হাইয়ানের সঙ্গে বৈঠক করেছেন দেশের বামপন্থি রাজনৈতিক দলের নেতারা। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) হোটেল ওয়েস্টিনের বলরুমে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও বাংলাদেশের সাম্যবাদী দল (মা-লে)-এর সাধারণ সম্পাদক কমরেড দিলীপ বড়ুয়া।

বৈঠকে বাংলাদেশ-চীন দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা, আঞ্চলিক পরিস্থিতি, বিশ্ব পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এ ছাড়াও চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে দক্ষিণ এশিয়ার কমিউনিস্ট পার্টি, সোশ্যালিস্ট পার্টি, বামপন্থি পার্টি, প্রগতিশীল পার্টিগুলোর মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক জোরদার করার বিষয়টি আলোচনায় উঠে আসে। বৈঠকে বামপন্থি বিভিন্ন দলের নেতারা বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসাবে চীনের গুরুত্বপূর্ণ ভূমিকা জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি বাংলাদেশে চীনের বিনিয়োগ বাড়ানো, রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনে চীনের সুনির্দিষ্ট ও শক্ত কূটনীতিক ভূমিকা ইত্যাদি বিষয়ে চীনা কমিউনিস্ট পার্টির সহযোগিতা কামনা করেন। তারা এক চীন নীতির প্রতি দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদীদের প্রতি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ন্যাটোভুক্ত দেশগুলোর নগ্ন সমর্থনের তীব্র নিন্দা জানান।

যুক্তরাষ্ট্রের বিশ্বব্যাপী একাধিপত্য প্রতিষ্ঠার নয়া সাম্রাজ্যবাদী ও আগ্রাসী তৎপরতা প্রতিরোধে চীনা কমিউনিস্ট পার্টিকে সাম্রাজ্যবাদ বিরোধী আন্তর্জাতিক রাজনৈতিক ঐক্য গড়ে তোলার জন্য আরও সুনির্দিষ্ট উদ্যোগী ভূমিকা পালনের আহ্বান জানান বাম নেতারা।

বৈঠকে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য এনামুল হক ইমরান, জাসদের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ জনের দলের কাছেও হারল তুরস্ক

পরিত্যক্ত সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে ৪ জনের মৃত্যু

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

টানা চার বছর শীর্ষে সিলন, চা রপ্তানিতে বাড়ছে বাংলাদেশের অবস্থান

প্রতিবেশী দেশে হামলার হুমকি জেলেনস্কির, এক সপ্তাহের আলটিমেটাম

শিল্পনগরী টঙ্গীতে ছিনতাই আতঙ্ক, ঝুঁকিতে শ্রমিক ও কর্মজীবীরা

আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

ক্যানসারে আক্রান্ত শিশু সাজিদকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

১০ বছরের শিশুকে ধর্ষণ মামলায় স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ

১০

বিশ্বকাপে কবে মাঠে নামবেন নেইমার, জানালেন কোচ

১১

সাংবাদিকদের প্রশ্নে ক্ষিপ্ত, চড়াও হলেন এসিল্যান্ড

১২

বাংলাদেশ ভ্রমণে আসা নেপালি যুবককে হেনস্তা

১৩

ব্রাজিলের জয়ে বিশ্বকাপ থেকে হাইতির বিদায়

১৪

প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর তীব্র চাপেও অনড় স্টারমার

১৫

বিশ্বকাপে ভিনিসিয়াস শো চলছেই

১৬

ইস্টার্ন ব্যাংকে নিয়োগ

১৭

ভারতের ইতিহাসের অন্যতম বড় আইপিও আনছে জিও, ঘোষণা মুকেশ আম্বানির

১৮

ব্যক্তিগত অডিও প্রকাশ ঠেকাতে করা বাইডেনের মামলা খারিজ

১৯

জয়ের খোঁজে নেমেই ধাক্কা, ৬৫ সেকেন্ডেই গোল হজম তুরস্কের

২০
X