কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৪, ১০:১৭ পিএম
আপডেট : ২৫ জানুয়ারি ২০২৪, ১০:৩১ পিএম
অনলাইন সংস্করণ

ডিজিটাল বাংলাদেশ গড়তে বিজ্ঞান শিক্ষার বিকল্প নেই : মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। ছবি : সংগৃহীত
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। ছবি : সংগৃহীত

শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান চেতনা ছড়িয়ে দিতে প্রতি বছর ব্যাপকভাবে বিজ্ঞানমেলা আয়োজন এবং সব শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা প্রশাসন চত্বরে দুই দিনব্যাপী ৪৫তম জাতীয় বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং বিজ্ঞান অলিম্পিয়াড- ২০২৪ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।

মুক্তিযোদ্ধামন্ত্রী বলেন, দিনদিন বিজ্ঞানের শিক্ষার্থীর সংখ্যা কমে যাচ্ছে। দেশের শিক্ষার্থীরা আজ ব্যবসায় শিক্ষামুখী। এ ধরনের মেলার মাধ্যমে অনেকেই বিজ্ঞানের প্রতি আকৃষ্ট হবে। ডিজিটাল বাংলাদেশ গড়তে বিজ্ঞান শিক্ষার বিকল্প নেই। আমাদের পরবর্তী প্রজন্মকে অবশ্যই এ শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হুসাইন মোহাম্মদ হাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সেলিম আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা জাহেদা নাসরিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মুরাদ কবির, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আকবর আলীসহ বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মেলায় ১৫টি স্টল প্রদর্শন হয়েছে। মেলায় উপজেলার বিভিন্ন বিদ্যালয় ও কলেজ থেকে আসা শিক্ষার্থীরা প্রযুক্তি ব্যবহার করে বিদ্যুৎ সাশ্রয়ী জীবন ধারণ, সৌরজগতের গঠনের কার্যক্রম, প্রত্যাশিত নগর, পরিবেশ সুরক্ষার মডেল, বজ্র পদার্থ থেকে বিদ্যুৎ উৎপাদন, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, উন্নত স্বাস্থ্যের প্রকল্প, স্মার্ট সিকিউরিটি, সৌর চুল্লি, স্মার্ট বাংলাদেশে বিনির্মাণে ক্ষুদে বিজ্ঞানীদের চিন্তা ভাবনা, স্মার্ট এন্ড ডিজিটাল বাংলাদেশ, ট্রেনে অগ্নি নির্বারক প্রকল্প প্রদর্শন হয়।

পরে মন্ত্রী উপজেলার ১১৩ জন অসহায় ও দুস্থদের মাঝে ১৩০ বান্ডেল ঢেউটিন এবং প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় ক্ষুদ্র -নৃ-গোষ্ঠীর ২২৫ জন শিক্ষার্থীর মাঝে উপবৃত্তি ও ৩৩ জনের মধ্যে সাইকেল বিতরণ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হুট করেই আংটিবদল, কাকে বিয়ে করছেন গায়ক শেখ সাদী?

ইলিয়াস আলী গুমের বর্ণনা তুলে ধরলেন সাক্ষী

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

১০০ জনকে নিয়োগ দেবে ডাম ফাউন্ডেশন, বেতন ৪১ হাজার টাকা

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

সেতু কর্তৃপক্ষের উদ্যোগে কর্মচারী প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি

মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী

আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১০

‘একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু’, ভাইরাল ভিডিওর তদন্ত শুরু

১১

মান্ডায় ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাস

১২

নারী কেলেঙ্কারির অভিযোগে ট্রাফিক সার্জেন্টকে প্রত্যাহার

১৩

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

১৪

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

১৫

দুদকের মামলায় চার দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী 

১৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

১৭

একদিন ম্যানেজ হলেই আগস্টে মিলবে লম্বা ছুটি

১৮

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে ডিবি

১৯

আশুরার রোজা রাখার সঠিক নিয়ম

২০
X