কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৪, ১০:০৩ পিএম
আপডেট : ২৭ জানুয়ারি ২০২৪, ১০:০৪ পিএম
অনলাইন সংস্করণ

জাপার একাংশের কারামুক্ত মহাসচিব লিংকনকে সংবর্ধনা

পুরানা পল্টনস্থ সংগঠনটির কার্যালয়ে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু ও অন্যান্যরা। ছবি : সংগৃহীত
পুরানা পল্টনস্থ সংগঠনটির কার্যালয়ে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু ও অন্যান্যরা। ছবি : সংগৃহীত

সদ্য কারামুক্ত ১২ দলীয় জোটের অন্যতম শীর্ষনেতা ও জাপা (জাফর) মহাসচিব সাবেক এমপি আহসান হাবিব লিংকনকে সংবর্ধনা দিয়েছে ভাসানী অনুসারী পরিষদ।

শনিবার (২৭ জানুয়ারি) রাতে পুরানা পল্টনস্থ সংগঠনটির কার্যালয়ে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু। সভাপতির বক্তব্যে বাবলু বলেন, সরকার গোটা দেশকে আজ কারাগারে পরিণত করেছে। এই অবৈধ সরকার শুধু গণতন্ত্র বা ভোটাধিকারই কেড়ে নেয়নি, এরা স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিকারও কেড়ে নিয়েছে। এই সরকার নিজেদের লুণ্ঠিত অর্থ টিকিয়ে রাখতে বিদেশি প্রভুদের কাছে দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়েছে। তাই সীমান্তে একের পর এক নওজোয়ানকে হত্যা করলেও সরকার প্রতিবাদ করছে না। এ সরকার জনগণ সমর্থিত নয়, প্রতিবেশী রাষ্ট্রের আর্শীবাদপুষ্ট সরকার।

সদ্য কারামুক্ত আহসান হাবিব লিংকন তার বক্তব্যে বলেন, আমি ছোট কারাগার থেকে অবৈধ সরকারের বৃহৎ কারাগারে প্রবেশ করেছি। পুরো জাতিই আজ আবদ্ধ। কথা বলতে পারে না, সত্য বলতে পারে না, সত্য লিখতে পারে না। এমনকি নিকট আত্মীয়ের সাথে প্রাণ খুলে মোবাইলে কথা বলতেও ভয় পায়। এভাবে জনগণের কণ্ঠ রোধ করে আরও অনেকে ক্ষমতাকে চিরস্থায়ী করতে চেয়েছিল। কিন্তু ইতিহাস সাক্ষী, তাদের করুন পরিণতি হয়েছে।

এ সময় ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু, যুগ্ম আহবায়ক বাবুল বিশ্বাস, অতিরিক্ত সদস্য সচিব হাবিবুর রহমানসহ সংগঠনের সিনিয়র নেতারা বক্তব্য রাখেন।

প্রসঙ্গত, ভাটারা থানার একটি নাশকতার মামলায় দীর্ঘ আড়াই মাস কারাভোগ করে শুক্রবার জজকোর্ট থেকে জামিনে মুক্ত হন আহসান হাবিব লিংকন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির জোড়া গোলে ব্যবধান বাড়াল আর্জেন্টিনা

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

ইসরায়েলকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি ইরানের

আর্জেন্টিনার খেলা দেখতে টিএসসিতে একসঙ্গে নাসির-সারজিস

আর্জেন্টিনা-আলজেরিয়ার ২ গোল বাতিল, কারণ কী

প্রথমার্ধে মেসির গোলে এগিয়ে আর্জেন্টিনা

গোসলে নেমে ৩ বন্ধুর তর্ক, একজনকে চুবিয়ে হত্যা

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পরবর্তী ধাপ আরও কঠিন হবে : চীন

টানা ৫ বিশ্বকাপে গোলের রেকর্ড মেসির

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১০

একান্ত প্রিয় বস্তু হারিয়ে গেলে যে দোয়া পড়বেন

১১

মেসির বাঁ পায়ের দৃষ্টিনন্দন গোলে এগিয়ে আর্জেন্টিনা

১২

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৩

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

১৪

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স

১৫

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

১৬

আজকের নামাজের সময়সূচি

১৭

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

১৮

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

১৯

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

২০
X