কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৪, ০৯:৩০ পিএম
আপডেট : ২৯ জানুয়ারি ২০২৪, ০৯:৪০ পিএম
অনলাইন সংস্করণ

সংখ্যালঘুদের ওপর নির্যাতনের তথ্য সংগ্রহে বিএনপির কমিটি গঠন

বিএনপির লোগো।
বিএনপির লোগো।

দ্বাদশ সংসদ নির্বাচনের আগে ও পরে দেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর ‘নিপীড়ন-নির্যাতনের’ অভিযোগ পাওয়ার দাবি করে সেগুলো খতিয়ে দেখতে ‘তদন্ত কমিটি’ গঠন করেছে বিএনপি।

সোমবার (২৯ জানুয়ারি) দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটির বিষয়ে জানানো হয়েছে।

এই তদন্ত কমিটি সরেজমিনে তদন্ত করে আগামী ১০ দিনের মধ্যে একটি লিখিত প্রতিবেদন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বরাবর কেন্দ্রীয় দপ্তরে জমা দিবেন।

দলের ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীকে আহ্বায়ক করে গঠিত ১১ সদস্যের এই কমিটির অন্য সদস্যরা হলেন– সুকোমল বড়ুয়া, বিজন কান্তি সরকার, রুহুল কুদ্দুস কাজল, অমলেন্দু দাস অপু, জয়ন্ত কুমার কুণ্ডু, নিপুণ রায় চৌধুরী, রমেশ দত্ত, অ্যালবার্ট ডি কস্টা, এসএন তরুণ দে ও পার্থ দেব মণ্ডল।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘৭ জানুয়ারি তামাশার নির্বাচনের পূর্বাপর সহিংস ঘটনায় ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনও ব্যাপকভাবে আক্রমণের শিকার হয়েছে। তাদের ওপর চলেছে বর্বর নিপীড়ন-নির্যাতন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৩

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

নালা ভরাটে জলাবদ্ধতা, অক্সিজেন-কুয়াইশ সড়ক পরিদর্শনে গিয়ে সিডিএ চেয়ারম্যানের ক্ষোভ

আ.লীগের কর্মসূচির প্রতিবাদে ঢাকা কলেজ ছাত্রদলের বিক্ষোভ

ইরানের অবমুক্ত সম্পদ কোথায় ব্যয় হবে জানালেন ভ্যান্স

উপজেলা আ.লীগের সভাপতিসহ ১১ নেতাকর্মী কারাগারে

বিদেশি পর্যটককে হয়রানি, কনটেন্ট ক্রিয়েটর আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ কখন? মোবাইলে দেখবেন যেভাবে

ধানমন্ডিতে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতি, গ্রেপ্তার ১০

টানা ৪৫ দিন কলা খেলে শরীরে দেখা দিতে পারে যেসব পরিবর্তন

১০

রোনালদো ‘ভক্ত’ হয়ে মেসিকে আটকাবেন আজ!

১১

ইরানের যে সিদ্ধান্তে নিজেদের বিজয় দেখছেন জেডি ভ্যান্স

১২

সংসদে তথ্যমন্ত্রী / বিটিভির আয় ৮ কোটি, ব্যয় ২৫৪ কোটি টাকা

১৩

নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

১৪

অতি উৎসাহী হয়ে অনেকে অনেক কথা বলে, চৈতালীর সেই বক্তব্য প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

রাতে মুক্তিপণ দাবি, সকালে মিলল সেঁজুতির লাশ

১৬

জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্যকে হত্যায় আরও এক আসামি গ্রেপ্তার

১৭

অস্ট্রিয়ার বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে আর্জেন্টিনা

১৮

প্রবাসী মামা-শ্বশুরকে নিয়ে ফেরার পথে প্রাণ গেল আব্দুল্লাহর

১৯

ফটোশুট নয়, যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় গুরুত্ব পাচ্ছে কূটনৈতিক অগ্রগতি

২০
X