কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৩, ০৮:২৩ পিএম
অনলাইন সংস্করণ

গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য তারুণ্যের সমাবেশ: যুবদল সভাপতি

সংবাদ সম্মেলনে কথা বলেন সুলতান সালাউদ্দিন টুকু। ছবি: কালবেলা
সংবাদ সম্মেলনে কথা বলেন সুলতান সালাউদ্দিন টুকু। ছবি: কালবেলা

সরকারের পতন নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, আসুন আমরা ছোট-বড় সব শক্তি একত্র হয়ে আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন নিশ্চিত করি।

তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।

শনিবার (০৮ জুলাই) সিলেটে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন টুকু। আগামীকাল সোমবার সিলেটে পূর্বঘোষিত তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হবে। এই সমাবেশ উপলক্ষে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

টুকু বলেন, বর্তমান সরকার দেশে একদলীয় শাসনব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করেছে। মতপ্রকাশের স্বাধীনতাকে সবচেয়ে বড় শত্রু মনে করে বর্তমান সরকার। সেজন্য গণতন্ত্রের আপসহীন নেত্রী খালেদা জিয়াকে মিথ্যা মামলায় অন্যায়ভাবে সাজা দিয়ে বন্দি করে রাখা হয়েছে। অবিলম্বে তার মিথ্যা মামলা ও সাজা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তি দিতে হবে।

তিনি বলেন, জনগণ আওয়ামী সরকারের নিষ্ঠুর আচরণের বিরুদ্ধে ফুঁসে উঠেছে। সর্বস্তরের জনগণ আন্দোলনে সম্পৃক্ত হতে শুরু করেছে। এই সরকার জোর করে আর ক্ষমতায় থাকতে পারবে না। সরকার পতনের আন্দোলন চলমান, পতন না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে।

নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে যুবদল সভাপতি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমাদের এই সমাবেশ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে চূড়ান্ত আন্দোলনে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে চালিয়ে যেতে হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হোসেন জীবন, স্থানীয় নেতা এসএ সালাম, সিলেটের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান, ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেন, কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি জাকির হোসেন সিদ্দিকী, মহসিন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক জাভেদ হাসান স্বাধীন, বিল্লাল হোসেন তারেক, যোগাযোগ সম্পাদক গিয়াস উদ্দীন মামুন, কেন্দ্রীয় সদস্য সৈয়দ শহীদুল আলম টিটু, সিলেট জেলা যুবদলের সভাপতি মোমিনুল ইসলাম মোমিন, সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসভাপতি রফিকুল ইসলাম প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এগারো দলীয় জোট / জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবিন

ব্যক্তিগত ভিডিও ফাঁস হলে যে ৮ কাজ করবেন

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

বিশ্বের দ্বিতীয় শীতলতম রাজধানীতে রেকর্ড তাপপ্রবাহ

লিমায় আগুনে একই পরিবারের ১৭ জনের মধ্যে নয়জনের মৃত্যু 

সালমান ‘সময়ে’ পেশাদার নন: কাজল

সুনামগঞ্জে ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত, বিপৎসীমার নিচে সুরমা-যাদুকাটা

এমপি নজরুলের আরেক ভিডিওতে কে এই নারী?

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

১০

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

১১

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

১২

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

১৩

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

১৪

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

১৫

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

১৬

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

১৭

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

১৮

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১৯

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

২০
X