কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৪৫ পিএম
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:০১ পিএম
অনলাইন সংস্করণ

অনাহারে দুগ্ধ শিশুরাও মায়ের কোলে ঘুমিয়ে পড়ছে : রাশেদ প্রধান 

কথা বলছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও ১২ দলীয় জোটের অন্যতম শীর্ষনেতা রাশেদ প্রধান। পুরনো ছবি।
কথা বলছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও ১২ দলীয় জোটের অন্যতম শীর্ষনেতা রাশেদ প্রধান। পুরনো ছবি।

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও ১২ দলীয় জোটের অন্যতম শীর্ষনেতা রাশেদ প্রধান বলেছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে দেশের মানুষ মরতে বসেছে। মানুষের পকেটে টাকা নেই, পেটে ভাত নেই, ঘরে ঘরে হাহাকার। পরিবারের অভাবের কারণে অনাহারে দুগ্ধ শিশুরাও মায়ের কোলে ঘুমিয়ে পড়ছে। এমন পরিস্থিতি দেশের মানুষ ’৭১-এর যুদ্ধেও দেখেনি।

শনিবার (৩ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে জাগপা আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

রাশেদ প্রধান বলেন, দেশে গত ৭ জানুয়ারি নির্বাচনের নামে প্রহসন হয়েছে। দেশবাসী জানতে চায়, এই প্রহসনের নির্বাচনে কারা ভোট দিল? কারা এমপি হয়ে শপথ নিল? কে সরকার? কার্যত দেশে এখন জনগণের সরকার নেই। কারণ, ৭ জানুয়ারির নির্বাচনী তামাশা সংখ্যাগরিষ্ঠ জনগণ প্রত্যাখ্যান করেছে। লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান বলেন, জনদাবি উপেক্ষা করে ফের নির্বাচনী তামাশার মধ্য দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। এই সরকার ক্ষমতায় থাকলে নিত্যপণ্যের দাম কমবে না। কারণ, ক্ষমতাসীনদের ব্যবসায়ী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে নিত্যপণ্যের বাজার। তাই সংকট উত্তোরণে আন্দোলনে জনবিচ্ছিন্ন এই সরকারকে বিদায় করতে হবে। যত দ্রুত এদের বিদায় করা যাবে, ততই দেশ ও জনগণের মঙ্গল।

যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলুর পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ কল্যাণ পার্টির একাংশের চেয়ারম্যান মো. শামসুদ্দিন পারভেজ, ইসলামী ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান শওকত আমিন, জাগপার প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, সৈয়দ শফিকুল ইসলাম, লেবার পার্টির যুগ্ম মহাসচিব মো. শরিফুল ইসলাম, জাগপা ঢাকা মহানগরের সদস্য সচিব আশরাফুল ইসলাম হাসু, যুব জাগপার সহসভাপতি মাহিদুর রহমান বাবলা, জাতীয় ছাত্রসমাজের সভাপতি কাজী ফয়েজ আহমেদ, ছাত্র জমিয়তের সভাপতি মো. নিজামুদ্দিন আদনান, জাগপা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র সরকার প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব মিজানুর

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১০

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১১

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১২

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৩

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৪

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৫

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৬

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১৭

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

১৮

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

১৯

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

২০
X