কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ১১:১৫ এএম
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৪৭ এএম
অনলাইন সংস্করণ

তৃণমূলের বিভেদ মেটাতে সভায় বসেছে আওয়ামী লীগ

বাংলাদেশ আওয়ামী লীগ। গ্রাফিক্স : কালবেলা
বাংলাদেশ আওয়ামী লীগ। গ্রাফিক্স : কালবেলা

সারাদেশে দলীয় কোন্দল নিরসন ও উপজেলা নির্বাচন সামনে রেখে ক্ষমতাসীন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা শুরু হয়েছে। দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে শনিবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় গণভবনে এ সভা শুরু হয়।

এর আগে, গত সোমবার (৫ ফেব্রুয়ারি) দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছিল।

জানা গেছে, বিশেষ এই বর্ধিত সভায় জেলা, উপজেলা, মহানগর, পৌরসভার সভাপতি সাধারণ সম্পাদক ছাড়াও দলের সংসদ সদস্য, স্বতন্ত্র সংসদ সদস্য, পৌরসভা ও সিটি করপোরেশনের মেয়ররা অংশ নিয়েছেন। এ ছাড়া আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, জাতীয় কমিটি, উপদেষ্টা পরিষদের সদস্যরাও সভায় উপস্থিত রয়েছেন।

সভায় নেতাদের গুরুত্বপূর্ণ নির্দেশনা দেবেন আওয়ামী লীগ সভাপতি। বিভিন্ন সূত্রে জানা গেছে, সদ্য শেষ হওয়া জাতীয় নির্বাচনে দলের অভ্যন্তরীণ বিভেদ বেড়েছে। সামনে উপজেলা নির্বাচন, বিভেদ কমাতে সারাদেশে দলের নেতাদের কড়া বার্তাও দিতে পারেন শেখ হাসিনা।

এ বিষয়ে দলের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক সংবাদমাধ্যমকে বলেন, ‘দলের প্রধান আমাদের নানা দিকনির্দেশনা দেবেন। তার আলোকে আমরা আবার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলব। বিভাগ-জেলা অনুযায়ী আমরা বসব। সংগঠনকে ঐক্যবদ্ধ ও শক্তিশালী করতে যা যা প্রয়োজন সবই করব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রমিক লাঞ্ছিতের ঘটনায় কারখানায় উত্তেজনা, সাংবাদিকদের প্রবেশে বাধা

পিডিপির ত্রিবার্ষিক জাতীয় সম্মেলন অনুষ্ঠিত

বড় পর্দায় ফেরার অপেক্ষায় ফারিন

ইঁদুরে তার কাটায় রাজধানীতে দীর্ঘ সময় বন্ধ ছিল এআই ক্যামেরা!

ট্রাম্পের শান্তি চুক্তিতে অশান্তি করতে পারেন নেতানিয়াহু : মার্কিন গোয়েন্দা সংস্থা

ঢাকা কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, এটা ইতিহাসে প্রথম : পানিসম্পদ প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া, কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক রাফি

যুক্তরাষ্ট্র ও ইরানের এমওইউ নিয়ে হোয়াইট হাউসের বার্তা

১০

বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ : ‘যতক্ষণ না সবাই নিরাপদ’

১১

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে ১৪৪ পৃষ্ঠার নথি পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

১৩

শেষ হলো আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতার ৩য় আসর

১৪

পেনশনে বড় সুখবর : ৫ বছর চাকরিতেই সুবিধা, সর্বোচ্চ হার ৯০ শতাংশ

১৫

মানবতাবিরোধী অপরাধের মামলার চাপ সামলাতে বাড়তে পারে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর

১৬

হবিগঞ্জে গ্যাসের সন্ধান, চলছে অনুসন্ধান

১৭

বাড়িঘর তলিয়ে যাওয়ার পর পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

১৮

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

১৯

দ্বিতীয় বিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করলেন মামুনুল হক

২০
X