কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৪০ পিএম
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

উড়ে আসা লোক আ.লীগের প্রতিনিধি হবে না : কাদের

ওবায়দুল কাদের। পুরোনো ছবি
ওবায়দুল কাদের। পুরোনো ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অনেকে অনেক কিছু ভাবছেন, অমুকরা এখন কোত্থেকে আসছে? উড়ে এসে জুড়ে বসা লোক আওয়ামী লীগের প্রতিনিধি হবে না।

শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে গণভবনে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় নেতাকর্মীদের উদ্দেশে রাখা বক্তব্যে এসব কথা বলেন সেতুমন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, আন্দোলন-সংগ্রাম করে ঝড়ের মধ্যে, দুর্যোগের মধ্যে এই দলকে বঙ্গবন্ধুর রক্তে ভেজা মাটিতে আজকে বিকাশের এ পর্যায়ে নিয়ে এসেছে। সিম্পল লিভিং, হাই থিংকিং, শেখ হাসিনার মূল মন্ত্র। আমরা এমন নেত্রী পেয়েছি যিনি সততার জন্য সারা বিশ্বে সমাদৃত। বিশ্বের সবচেয়ে সৎ নেতৃত্বের প্রথম সারিতেই আমাদের নেত্রীর নাম রয়েছে।

সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, ১ হাজার ৫৫০ জন ফরম কিনে জমা দিয়েছেন। এর মধ্যে দিতে হবে মাত্র ৪৮ জনকে। এটা নেত্রীর ওপর ছেড়ে দিন। নেত্রী কোন মুক্তিযোদ্ধার সন্তানের নাম কোন জেলায় লিখে রেখেছেন, তিনিই হয়তো স্থান পাবেন এই ৪৮ জনের মধ্যে।

সব ধরনের কলহ মুছে নেতাকর্মীদের নতুন করে একাট্টা হয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে কাদের বলেন, নেত্রীর নির্দেশনা অনুযায়ী সবাই কাজ করবেন। এই বিজয়কে নস্যাৎ করার জন্য শত্রুরা তৎপর। শত্রুদের হাতে হাতিয়ার তুলে দেবেন না আমাদের ক্ষতি করার জন্য। আর আওয়ামী লীগ নিজেরাই যদি নিজেদের শত্রু হয় বাইরের শত্রুর কোনো দরকার নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১০

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১১

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১২

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৩

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৪

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৫

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৬

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৭

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

১৮

ডেঙ্গুতে এক দিনে ২ নারীর মৃত্যু

১৯

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

২০
X