কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:১১ পিএম
অনলাইন সংস্করণ

সীমান্তে নিহতদের স্মরণে বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত

সীমান্তে নিহত বাংলাদেশিদের রুহের মাগফিরাত কামনায় বিএনপির দোয়া। ছবি : সংগৃহীত
সীমান্তে নিহত বাংলাদেশিদের রুহের মাগফিরাত কামনায় বিএনপির দোয়া। ছবি : সংগৃহীত

বাংলাদেশ এবং ভারত ও মিয়ানমার সীমান্ত সংলগ্ন বাংলাদেশের অভ্যন্তরে নিহত বাংলাদেশিদের রুহের মাগফিরাত কামনায় পূর্ব ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির উদ্যোগে দেশের বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বাদ জুমা পাবনা দারুস সালাম জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে অংশ নেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুন্নবী স্বপন, পাবনা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তসলিম হাসান খান সুইটসহ পাবনা সদর উপজেলা ও পৌর বিএনপি এবং সব অঙ্গসংগঠনের নেতারা।

চট্টগ্রাম মহানগর বিএনপি ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির অঙ্গসংগঠনের উদ্যোগে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার, মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন, সদস্য সচিব আবুল হাসেম বক্করসহ বিপুল সংখ্যক নেতারা।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে স্থানীয় মসজিদে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেনসহ অঙ্গসংগঠনের নেতারা।

ঝিনাইদহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, সিনিয়র সহসভাপতি মো. আক্তারুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ ইকবাল মাখন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু, জেলা বিএনপির সহদপ্তর সম্পাদক সাকিব আহমেদ বাপ্পীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাতের নির্দেশনায় জামালপুর জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল হয়েছে।

কক্সবাজার সদর উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবীবিষয়ক সম্পাদক লুৎফর রহমান কাজল, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মাবুদ, সাধারণ সম্পাদক ছৈয়দ নুর সওদাগর, খুরুশকুল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল আমিনসহ অঙ্গসংগঠনের নেতারা।

পিরোজপুর জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আলমগীর হোসেন, যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানাসহ অঙ্গসংগঠনের নেতারা।

এ ছাড়াও বগুড়া, চট্টগ্রাম, রংপুর, সিলেট, ময়মনসিংহ, বরিশাল, খুলনা, রাজশাহী, কুমিল্লাসহ বিভিন্ন স্থানে মসজিদে মসজিদে বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল হয়েছে বলে জানা গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ লেখা, জানেন কি এর রহস্য?

মহশূন্যেও বিশ্বকাপ-জ্বর! স্পেস স্টেশনে ফুটবল সম্ভব?

চমেক হাসপাতালকে রোগীবান্ধব করতে মেয়রের তাগিদ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি নিয়ে নতুন সিদ্ধান্ত

ডিজিটাল ডিসকভারি ডে ২০২৬: স্বাস্থ্যপ্রযুক্তির নতুন দিগন্ত

‘আমার বাবা কোথায়, সে আসছে না কেন?’

হরমুজ প্রণালিতে ইরান নয়, যুক্তরাষ্ট্র টোল নেবে: ট্রাম্প

বিশ্বকাপের পর ফুটবল ছেড়ে মসজিদের ইমাম হবেন মরক্কোর মাজরাউই!

১০

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে এআই নিয়ে দুই দিনের কর্মশালা

১১

চাঁদাবাজির অভিযোগে ডিবি হেফাজতে এমপির ছেলে

১২

ডিএমপির ২ ডিসি পদে রদবদল

১৩

সুনামগঞ্জে পাহাড়ি ঢল, তাহিরপুরের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

১৪

হান্নান মাসউদ বসুন, এটা শাহবাগ নয় : ডেপুটি স্পিকার

১৫

মাদকসহ গ্রেপ্তারের ৫ ঘণ্টা পর নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মৃত্যু

১৬

বিশ্বকাপের উন্মাদনায় ‘কান্ডারি চল’, একসঙ্গে ফুয়াদ-পান্থ কানাই-মিলা

১৭

তরুণদের মাদকমুক্ত রাখতে বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

১৮

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৯

মমতাজের জামিন বহাল

২০
X