ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৩০ পিএম
অনলাইন সংস্করণ

ঢাবি ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ঢাবি ছাত্রলীগ। ছবি : সংগৃহীত
ঢাবি ছাত্রলীগ। ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে স্থান পেয়েছেন ২৭৯ জন।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকালে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ঢাবি ছাত্রলীগ সভাপতি মাজহারুল কবির শয়ন এবং সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা করা হয়।

এতে সহসভাপতি পদে ৬১ জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ১১ জন, সাংগঠনিক সম্পাদক পদে ১১ জন এবং অন্যান্য সম্পাদকীয় পদে ৩৬ জন পদ পেয়েছেন। এ ছাড়াও উপসম্পাদক পদে ১৩৭ জন, সহসম্পাদক পদে ১০ জন এবং সদস্য পদে ১১ জন পদ পেয়েছেন।

জানা যায়, গত বছরের জুন মাসে ওবায়দুল কাদের ছাত্রলীগের কমিটি পূর্ণাঙ্গ করার জন্য নির্দেশনা প্রদান করলে তখন মৌখিক নির্দেশনা অনুযায়ী তাৎক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের পদপ্রত্যাশী নেতাকর্মীদের কাছে সিভি (জীবনবৃত্তান্ত) আহ্বান করে এবং সেগুলো জমা নেয় ছাত্রলীগ। এ ছাড়া গত সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে ১৬ দিনের সরকারি সফর শেষে দেশে ফিরলেই কমিটি পূর্ণাঙ্গ করার কথা বলেছিলেন ঢাবি ছাত্রলীগের দুই নেতা। কিন্তু, সেই সময় পার হয়ে নির্বাচন ঘনিয়ে আসলে, তখন নির্বাচনের পর করার কথা জানানো হয়। অবশেষে কমিটি ঘোষণার ১৪ মাস পর তা পূর্ণাঙ্গ করা হলো।

এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত কালবেলাকে বলেন, নির্বাচনের আগে আমরা কমিটি পূর্ণাঙ্গ করব না, এটা সব সময় বলেছি। এটা আমাদের নির্বাচনী ও রাজনৈতিক কৌশল ছিল। নির্বাচনের আগে আমাদের নেতাকর্মীরা কন্ট্রিবিউশন রাখবে, চাঙ্গা থাকবে এবং ভালোভাবে কাজ করবে, এ রকম একটা চিন্তাভাবনা ছিল। তার অবদান এবং কন্ট্রিবিউশনের ওপর নির্ভর করে আমরা তাকে পদ দেব। এ জন্যই আমরা নির্বাচনের পরে এটা করলাম।

তিনি আরও বলেন, যতটুকু সম্ভব আমরা একটি অন্তর্ভুক্তিমূলক কমিটি দেওয়ার চেষ্টা করেছি। নেতাকর্মীরা যে যত বেশি কন্ট্রিবিউট করেছে তাদের পরিশ্রম, এক্টিভিটি, মেধা ও মনন, সবকিছু বিবেচনায় এটা করা হয়েছে।

গত ২০২২ সালের ২০ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের নাম ঘোষণা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এক বছরের জন্য গঠিত এই কমিটির মেয়াদ শেষ হয়ে আরও দুই মাস অতিবাহিত হওয়ার পর অবশেষে ২৭৯ সদস্যকে অন্তর্ভুক্তির মাধ্যমে কমিটি পূর্ণাঙ্গ করেছে সংগঠনটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাবা দিবসের বিশেষ নাটক ‘বাবার ডায়েরি’

ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে কী কী করা যাবে, জানাল ঢাকাস্থ দূতাবাস

বিয়ের ৬ মাসের পার না হতেই লাশ হয়ে ফিরলেন কাজল রেখা

ডিজিটাল রূপান্তরের নতুন বাস্তবতা নিয়ে ‘১২তম ডিজিটাল সামিট’ অনুষ্ঠিত

গৃহকর্মীকে হত্যা, স্ত্রীসহ পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রিমান্ডে

বিশ্বকাপের মাঝে অবসর ভেঙে ফিরলেন রোনালদিনহো

‘এই লড়াইয়ে যদি আপনাদের পতন হয়, আমাদের কিছু করার থাকবে না’

জুলাই-আগস্টের বিচারে ধীরগতি, আলামত নষ্ট হতে পারে : শিশির মনির

আবারও হরমুজ প্রণালি বন্ধ করল ইরান 

বিশ্বকাপের মঞ্চে ছেলের জোড়া গোল দেখে কাঁদলেন মা

১০

বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পাশে মাটি লুট, সমাধানে ‘বৃষ্টির অপেক্ষায়’ ইউএনও!

১১

হিমালয়ে ওঠেও বাবার মতো উঁচু কিছু দেখেননি বাবর আলী

১২

সোমবার কঠিন সময়ে পড়তে যাচ্ছে স্পেন

১৩

আমরা কোনো আধিপত্যবাদের কাছে মাথা নত করব না: গোলাম পরওয়ার

১৪

মোহাম্মাদপুরে সিসি ক্যামেরা লাগানোর ৪৮ ঘণ্টার মধ্যে চুরি হয়ে গেছে : ববি হাজ্জাজ

১৫

সালিশে মেজাজ হারালেন এমপি হানজালা, ভিডিও ভাইরাল

১৬

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গেছে আওয়ামী লীগ : গয়েশ্বর

১৭

ভারতে মন্দিরের ছাদ ধসে ৪ জন নিহত, ধ্বংসস্তূপে আটকা প্রায় ২০ 

১৮

সালমান শাহ হত্যা মামলা: বিচার দাবিতে রাজপথে ভক্তরা

১৯

সাড়ে ৩ কেজিরও বেশি স্বর্ণসহ ২ চোরাকারবারি আটক

২০
X