কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ মার্চ ২০২৫, ০৯:০৮ পিএম
অনলাইন সংস্করণ

এবার সাজেদুর হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রলীগের সৈকত

আদালত ভবনে তানভীর হাসান সৈকত। ছবি : কালবেলা
আদালত ভবনে তানভীর হাসান সৈকত। ছবি : কালবেলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর যাত্রাবাড়ীতে গুলি করে সাজেদুর রহমান হত্যা মামলায় এবার গ্রেপ্তার দেখানো হলো নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে।

বুধবার (১৯ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার পরিদর্শক আমিরুল ইসলাম মীর। বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী তরিকুল ইসলাম।

মামলা সূত্রে বলা হয়, গত বছরের ২১ জুলাই যাত্রাবাড়ী থানাধীন রায়েরবাগ ফুটওভার ব্রিজের নিচে অন্যান্য ছাত্র ও সাধারণ জনতাদের সাথে ভিকটিম সাজেদুর রহামান ওমর অবস্থানকালে আসামিগণ উক্ত ছাত্র জনতাকে প্রতিহত করতে অবৈধ আগ্নেয়াস্ত্র ও দেশি-বিদেশি অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে পরস্পর যোগসাজশে, নির্দেশনায়, প্রত্যক্ষ ও পরোক্ষভাবে হত্যার উদ্দেশ্যে ছাত্র-জনতার মিছিলের উপর অতর্কিতভাবে সশস্ত্র আক্রমণ করে। গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় সাজেদুর রহমান মারা যান। এ ঘটনায় করা মামলার এজাহার নামীয় আসামি তানভীর হাসান সৈকত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুলবাড়ীয়ায় ৭ কোটি ৪৬ লাখ টাকার প্রশাসনিক ভবনের উদ্বোধন

সালিশি বৈঠকে মারধরে জাপা নেতার মৃত্যু

ইরান ইস্যুতে ট্রাম্পের সঙ্গে বিরোধ নিয়ে প্রতিক্রিয়া জানালেন নেতানিয়াহু

ভারতে পাচার ৫০ বাংলাদেশিকে ট্রাভেল পারমিটে ফেরত

জুলাইয়ের চেতনা : ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার অঙ্গীকার

রাজকীয় সংবর্ধনায় বীরদের বরণ করল কেপ ভার্দে

হাসপাতালে ‘ইনজেকশন দেওয়ার পরপরই’ রোগীর মৃত্যু, স্বজনদের উত্তেজনা

যুবদল নেতার ক্লাব গুঁড়িয়ে দিল প্রশাসন

খামেনির জানাজায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে যে হুঁশিয়ারি দিলেন ইরানের সেনাপ্রধান

আবারও হচ্ছে দুই বন্ধুর দেখা

১০

মুকসুদপুরের ২৭২টি গ্রামের প্রতিটি পরিবারে গাছের চারা বিতরণ করা হবে : সেলিমুজ্জামান

১১

বিদেশে ১ কোটি কর্মসংস্থানের পরিকল্পনা নিয়েছে সরকার: প্রতিমন্ত্রী নুর

১২

শিশু শিক্ষার্থীকে দিয়ে শিক্ষিকার ‘বডি ম্যাসাজ’, প্রধান শিক্ষকসহ ৩ জনকে শোকজ

১৩

এক রাতেই তারকা কাবরালের প্রেমিকা, কে এই সুন্দরী?

১৪

স্বপ্ন’র লোগো নিয়ে ব্যতিক্রমী ফটোগ্রাফি, সম্মাননা পেলেন চুয়েট শিক্ষার্থী

১৫

যুবদলের কেন্দ্রীয় সভাপতি-সম্পাদকের বাগবিতণ্ডা, চরম হট্টগোল

১৬

দেশের পুঁজিবাজারকে আরও গতিশীল করতে নতুন উদ্যোগ

১৭

পদ্মার ৩৫ কেজির কাতল সাড়ে ৭৩ হাজার টাকায় বিক্রি

১৮

মাদক কারবারে বাধা দেওয়ায় প্রতিবেশীকে হত্যা, অভিযুক্ত আটক

১৯

ছোট বোনকে ডুবতে দেখে পুকুরে ঝাঁপ বড় বোনের, দুজনের মৃত্যু

২০
X