কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:০৩ পিএম
অনলাইন সংস্করণ

বিদ্যুতের মূল্যবৃদ্ধি নিয়ে জামায়াতের বিবৃতি

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

আগামী ১ মার্চ থেকে বিদ্যুতের মূল্যবৃদ্ধির সরকারি সিদ্ধান্তের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একইসঙ্গে এই সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানিয়েছে দলটি।

জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বুধবার (২৮ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে বলেন, সরকার বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির তীব্র কষাঘাতে জর্জরিত দরিদ্র মানুষের ওপর জুলুম করেছে। সরকারের এ গণবিরোধী সিদ্ধান্তের আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

অবৈধ সরকার ১লা মার্চ থেকে বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত গ্যাসের দাম প্রতি ঘনমিটার ০.৭৫ টাকা ও বিদ্যুতের গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিটে বিদ্যুতের দাম ০.৩৪ টাকা থেকে ০.৭০ টাকা বৃদ্ধি করার সিদ্ধান্ত ঘোষণা করেছে। সরকারের এ সিদ্ধান্ত নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের তীব্র কষাঘাতে জর্জরিত দেশের দরিদ্র জনগণের ওপর ‘মরার উপর খাঁড়ার ঘায়ের শামিল।’

মিয়া গোলাম পরওয়ার বলেন, বর্তমানে দেশে নীরব দুর্ভিক্ষ চলছে। দেশের মানুষ একবেলা খাদ্যের যোগাড় করতে যেখানে হিমশিম খাচ্ছে, সেখানে বিদ্যুতের বাড়তি মূল্য মানুষ পরিশোধ করবে কিভাবে? সরকার বিদ্যুতের দাম বৃদ্ধি করে দরিদ্র মানুষকে অন্ধকারে রেখে ছেলেমেয়েদের পড়া-লেখা বন্ধ করার ব্যবস্থা করেছে। সরকার অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে জনগণের ওপর বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত চাপিয়ে দিয়ে অর্থনৈতিক ঘাটতি পূরণের অপচেষ্টা চালাচ্ছে।

তিনি আরও বলেন, বিদ্যুতের মূল্যবৃদ্ধির ফলে শিল্প ও কৃষিসহ দেশের গোটা অর্থনীতির উপর চরম বিরূপ প্রভাব পড়বে। গণবিরোধী সরকার দেশের জনগণকে মেরে নিজেরা বেঁচে থাকার চেষ্টা করছে। এমতাবস্থায় গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির এ অন্যায়, অযৌক্তিক এবং গণবিরোধী সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করার জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১০

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১১

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১২

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৩

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৪

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৫

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৬

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৭

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৮

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৯

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

২০
X