কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ জুলাই ২০২৩, ১০:৪১ পিএম
আপডেট : ১২ জুলাই ২০২৩, ১১:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির এক দফা আন্দোলনে এবি পার্টির সংহতি

দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করে এবি পার্টি। ছবি : কালবেলা
দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করে এবি পার্টি। ছবি : কালবেলা

বিএনপির সঙ্গে না থাকলেও সরকারের পদত্যাগের দাবিতে দলটির এক দফা আন্দোলনের প্রতি সংহতি জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। সেই লক্ষ্যে আগামী শুক্রবার (১৪ জুলাই) রাজধানীতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে তারা।

বুধবার (১২ জুলাই) রাজধানীর বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করে এবি পার্টি।

সংবাদ সম্মেলনে দলটির আহ্বায়ক সাবেক সচিব এএফএম সোলায়মান চৌধুরী শুভেচ্ছা বক্তব্য দেন। দলের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু।

শিবিরের সাবেক সভাপতি ও জামায়াত থেকে বহিষ্কৃত মজিবুর রহমান মঞ্জু বলেন, গত বছরের ডিসেম্বর মাসে এবি পার্টির পক্ষ থেকে দুই দফার দাবিতে আমরা আন্দোলন শুরু করেছিলাম। আমাদের সেই দুই দফা ছিল ‘অবৈধ সরকারের’ পদত্যাগ ও নিরপেক্ষ-নির্দলীয় অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং রাষ্ট্র মেরামত ও রাষ্ট্রব্যবস্থার সংস্কারে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা।

তিনি বলেন, ‘আজ দুঃখ ও হতাশার পুঞ্জীভূত ক্ষোভে জন-মানুষের দাবির প্রতি শ্রদ্ধা জানাতে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটিয়ে আমরা আমাদের দুই দফা দাবির পাশাপাশি অবিলম্বে বর্তমান ফ্যাসিবাদী সরকারের পদত্যাগ ও একটি নিরপেক্ষ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবির প্রতি সংহতি ঘোষণা করছি। এবি পার্টি আগামী শনিবার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সফররত মিশনের সঙ্গে বৈঠকেও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্দলীয় নির্বাচনকালীন সরকারের ব্যাপারে গুরুত্বারোপ করবে।’

সংবাদ সম্মেলনে আগামী ১৪ জুলাই বিকাল তিনটায় বিজয়-৭১ চত্ত্বরে এবি পার্টি বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচির মধ্য দিয়ে নতুন ধারার আন্দেলনের সূচনার আশাবাদ ব্যক্ত করে মঞ্জু।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলের জালে গোল মরক্কোর

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

১০

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১১

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১২

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১৩

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৪

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৫

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৬

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৭

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৮

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৯

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

২০
X