কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ মার্চ ২০২৪, ০৪:৫২ পিএম
আপডেট : ১১ মার্চ ২০২৪, ০৪:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা নগর দক্ষিণ মহিলা দলের সভাপতি রুমা সম্পাদক শাহীনুর

রুমা আক্তার ও শাহীনুর নার্গিস। ছবি : সৌজন্য
রুমা আক্তার ও শাহীনুর নার্গিস। ছবি : সৌজন্য

কাউন্সিলের মধ্য দিয়ে ঢাকা মহানগর দক্ষিণ মহিলা দলের ছয় সদস্যের নতুন আংশিক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে রুমা আক্তার সভাপতি ও শাহীনুর নার্গিস সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এ ছাড়া সুরাইয়া বেগম সিনিয়র সহসভাপতি, রেহান ইয়াসমিন ডলি সহসভাপতি, হোসনে আরা লিজা সিনিয়র যুগ্মসম্পাদক এবং সালেহা বেগম সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সোমবার (১১ মার্চ) রাজধানীর নয়াপল্টনের ভাসানী ভবন মিলনায়তনে অনুষ্ঠিত মহানগর দক্ষিণ মহিলা দলের কাউন্সিলে কণ্ঠভোটে তারা নির্বাচিত হন। রুমা আক্তার দক্ষিণের বিদায়ী কমিটির আহ্বায়ক এবং শাহীনুর নার্গিস সদস্য সচিব ছিলেন।

এর আগে সকালে মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদকে নিয়ে বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।

রুমা আক্তারকে আহ্বায়ক এবং নাসিমা আক্তার কেয়াকে সদস্য সচিব করে ২০২২ সালের ১১ ফেব্রুয়ারি ঢাকা মহানগর দক্ষিণ মহিলা দলের ১০ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। তবে সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে ওই বছরের ২৩ নভেম্বর কেয়াকে অব্যাহতি দিয়ে সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শাহীনুর নার্গিসকে সংগঠনটির সদস্য সচিব করা হয়। একইসঙ্গে নাসিমা আক্তার কেয়াকে কেন্দ্রীয় মহিলা দলের সদস্য করা হয়। পরে দক্ষিণের ৩১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

১০

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১১

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

১২

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

১৩

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

১৪

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

১৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

১৬

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

১৭

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

১৮

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

১৯

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

২০
X