কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ মার্চ ২০২৪, ০৮:২৭ পিএম
আপডেট : ১১ মার্চ ২০২৪, ০৮:৫০ পিএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রিকশা শ্রমিক আন্দোলনের দোয়া মাহফিল

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে রিকশা শ্রমিক আন্দোলন। ছবি : কালবেলা
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে রিকশা শ্রমিক আন্দোলন। ছবি : কালবেলা

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল করেছে জাতীয়তাবাদী রিকশা শ্রমিক আন্দোলন।

সোমবার (১১ মার্চ) বিএনপির নয়াপল্টন কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম। আয়োজক সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমান্ডার বাদশা ভাসানীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস।

আরও বক্তব্য রাখেন ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান, শ্রমিক দলের প্রচার সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, ঢাকা মহানগরের আহবায়ক সুমন ভূইয়া, সদস্য সচিব বদরুল আলম সবুজ প্রমুখ।

আব্দুস সালাম বলেন, রাষ্ট্রযন্ত্র ও সরকারদলীয় সন্ত্রাসীদের ব্যবহার করে সারা দেশে গণতন্ত্রকামী মানুষকে আজ জিম্মি করে রাখা হয়েছে। আজ দেশের কোথাও নিরাপত্তা নেই, বাকস্বাধীনতা নেই। এ জিম্মিদশা থেকে মুক্তি পেতে হলে প্রয়োজন ৭১ সালের মতো ঐক্যবদ্ধ আন্দোলন। আর এর জন্য সকলকে প্রস্তুতি নিয়ে রাখতে হবে। যে কোনো সময় ডাক আসবে, তখন গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, যখন জাতীয় কোনো দুর্যোগ নেমে আসে তখন পুরো জাতি ক্ষতিগ্রস্ত হয়। তেমনি দেশ ও জনগণের বিরুদ্ধে বর্তমান সরকারের চক্রান্তে দেশ আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। এর আগেও জনগণের ওপর অনেক অত্যাচার ও বাকস্বাধীনতা নেওয়ার চেষ্টা করা হয়েছিল, পারেনি। এ সরকারও পারবে না ইনশাআল্লাহ।

রিকশা শ্রমিকরা তাদের বক্তব্যে বলেন, আজ আমরা অভাবে আছি, ঠিকমতো পেটভরে খেতে পারি না। কিন্তু এর চেয়েও বড় কষ্ট গণতন্ত্রের মা খালেদা জিয়া আজ বন্দি। প্রয়োজনে আমরা এক মাস রিকশা চালাব না, না খেয়ে থাকব। তবু বিএনপি নেতাদের বলব-কঠোর আন্দোলনের ঘোষণা দেন। খালেদা জিয়াকে মুক্ত না করে ঘরে ফিরে যাব না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

১০

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

১১

যে ৬ কারণে এবারই বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল

১২

বিএনপি নেতাকে কুপিয়ে জখম

১৩

জীবিকার তাগিদে গিয়ে কফিনবন্দি হয়ে ফিরলেন ২ যুবক

১৪

মাছ ধরতে গিয়ে ডোবায় প্রাণ গেল ২ শিশুর

১৫

দলিল লেখক সমিতির নির্বাচনে ৭ পদে আ.লীগ, ৩ পদে বিএনপির বিজয়

১৬

ইসলামী ব্যাংকের সতর্কতামূলক বিজ্ঞপ্তি

১৭

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে সুইজারল্যান্ড যাচ্ছে ইরানের প্রতিনিধিদল 

১৮

গোসল করতে পুকুরে নেমে প্রাণ গেল ২ বোনের

১৯

ব্রাজিল-আর্জেন্টিনা নয়, ইব্রাহিমোভিচের মতে বিশ্বকাপ জিততে পারে যে দল

২০
X