কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ মার্চ ২০২৪, ০২:২৭ পিএম
আপডেট : ১৪ মার্চ ২০২৪, ০২:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

আত্মসমর্পণ করে ৭ মামলায় জামিন পেলেন নিপুণ রায় 

আদালতে নিপুণ রায়। ছবি : কালবেলা
আদালতে নিপুণ রায়। ছবি : কালবেলা

নাশকতার অভিযোগে করা পৃথক সাত মামলায় আত্মসমর্পণ করে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী জামিন পেয়েছেন।

বৃহস্পতিবার (১৪ মার্চ) ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। এর মধ্যে রাজধানীর রমনা থানার দুইটা ও পল্টন থানার ৫টি মামলা রয়েছে।

আগাম জামিন শেষ হওয়ায় নিপুণ রায় আদালতে আত্মসমর্পণ করেন। পরে আইনজীবীর মাধ্যমে জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত এসব মামলায় তার জামিন মঞ্জুর করেন।

এর আগে গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে প্রধান বিচারপতির বাসভবনে হামলাসহ নাশকতার অভিযোগে ৮টি মামলা হয়।

পরে গত ৪ ডিসেম্বর হাইকোর্টের বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত বেঞ্চ পৃথক আট মামলায় তার আগাম জামিন মঞ্জুর করেন। একইসঙ্গে আগাম জামিন শেষে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন হাইকোর্ট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

১১

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

১২

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

১৩

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

১৪

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

১৫

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

১৬

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

১৭

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

১৮

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

১৯

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

২০
X