কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ মার্চ ২০২৪, ১১:৩০ পিএম
অনলাইন সংস্করণ

সরকারের লোকেরাই বাজার সিন্ডিকেটের পৃষ্ঠপোষক : এনডিপি চেয়ারম্যান

ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা। ছবি : সংগৃহীত
ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা। ছবি : সংগৃহীত

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে ক্ষমতাসীনদের সমালোচনা করে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা বলেছেন, বাজার নিয়ন্ত্রণে নিজেরদের ব্যর্থতা আড়াল করতেই সরকারের মন্ত্রীরা নানা বক্তব্য দিয়ে বিতর্ক সৃষ্টি করে জনগণের দৃষ্টিকে ঝাপসা করার অপচেষ্টায় লিপ্ত।

শনিবার (১৬ মার্চ) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সরকার অযথা বিতর্ক সৃষ্টি করে নিজেদের ব্যর্থতা আড়াল করতে বিএনপি-জামায়াত তথা বিরোধী দলগুলোর দিকে অভিযোগের আঙুল তুলছে। প্রকৃত পক্ষে সরকারের লোকেরাই বাজার সিন্ডিকেটের পৃষ্ঠপোষক।

খোন্দকার গোলাম মোর্ত্তজা বলেন, দেশের বেশিরভাগ নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানিনির্ভর। আর সেই পণ্যগুলো কয়েকটি কোম্পানি আমদানি করে। তাই স্বাভাবিকভাবেই দেশে একটি সিন্ডিকেট কাজ করছে। তারা ইচ্ছামতো পণ্যের দাম বাড়ায়। সরকারও সিন্ডিকেটের কাছে কিছুটা জিম্মি হয়ে পড়েছে। সরকার চাইলেও তাদের নিয়ন্ত্রণ করতে পারে না, পারবেও না। তারা পণ্য আমদানি না করলে দেশের বাজারে পণ্যের অভাব তৈরি হবে। অবস্থাদৃষ্টে প্রতীয়মান হচ্ছে, দেশে সরকারের চেয়ে সিন্ডিকেট শক্তিশালী।

তিনি আরও বলেন, সরকারের পৃষ্ঠপোষকতায় দেশের সর্বক্ষেত্রেই একটা সিন্ডিকেট গড়ে উঠেছে। কার্যত এই সরকারই এখন এক বৃহৎ সিন্ডিকেট। সরকারের পৃষ্ঠপোষকতায় সর্বক্ষেত্রে সিন্ডিকেটের ফলে দেশে লুটপাট ও নৈরাজ্য কায়েম হয়েছে। বাজার নিয়ন্ত্রণের হাঁকডাক সত্ত্বেও সিন্ডিকেটের দৌরাত্ম্য ক্রমে বেড়েই চলেছে। দ্রব্যমূল্যের বেপরোয়া ঊর্ধ্বগতির কারণে মানুষের জীবন আরও দুর্বিষহ হয়ে পড়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘পাড়ায় পাড়ায় মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে’

শেষ ম্যাচে হারলে কি বিশ্বকাপ থেকে বিদায় নেবে ব্রাজিল? কী বলছে সমীকরণ

এএসআই পদে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা, গ্রেপ্তার ২

শঙ্কায় রাফিনহা, বিকল্প খেলোয়াড় কি নিতে পারবে ব্রাজিল

আগস্ট থেকে পাবনা-ঢাকা রেল চলাচল শুরু হবে: রেলমন্ত্রী

এনসিপির ২ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

কাশ্মীরে বিক্ষোভে নিহত অন্তত ২৪, অচল জনজীবন

অস্ট্রিয়া ম্যাচের আগে আরেকটি দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

চার জেলায় বন্যার আভাস

পারমাণবিক অস্ত্রের পথ ছিল ওবামার ইরান চুক্তি

১০

সুস্থ থাকতে যোগব্যায়ামকে অভ্যাসে পরিণত করা উচিত: সিসিক প্রশাসক

১১

ধর্মীয় অবমাননা ঠেকাতে জগন্নাথ হল সংসদের ৬ দাবি

১২

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ১৬

১৩

‘এবারের বাজেট জনবান্ধব, নিত্যপণ্যের দাম বাড়েনি’

১৪

২ ম্যাচ শেষেই নিষেধাজ্ঞার ঝুঁকিতে ব্রাজিলের ৩ খেলোয়াড়!

১৫

বেতন বাড়ছে সরকারি চাকরিজীবীদের, আরও যেসব সুবিধা পাবেন

১৬

জামায়াত নেতাকর্মীদের সমাজের কল্যাণে বিলিয়ে দিতে হবে: ডা. তাহের

১৭

আমি বস হতে চাইনি, শুধু মজা করেছিলাম: ট্রাম্প

১৮

ফাঁকা বাসায় শিশুকে ধর্ষণের অভিযোগ, প্রতিবেশী সুমন গ্রেপ্তার

১৯

বিএনপির তিন মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি : মির্জা ফখরুল

২০
X