কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ মার্চ ২০২৪, ০৬:০১ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগের হাতে ইসলাম নিরাপদ নয়: ইসলামী আন্দোলন

বায়তুল মোকাররমে জুমার নামাজ শেষে ইসলামী আন্দোলনের মিছিল। ছবি : সৌজন্য
বায়তুল মোকাররমে জুমার নামাজ শেষে ইসলামী আন্দোলনের মিছিল। ছবি : সৌজন্য

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ মাদানী বলেছেন, আওয়ামী লীগের হাতে দেশ, ইসলাম ও মানবতা কোনো কিছুই নিরাপদ নয়। তারা প্রতিবেশী দেশকে খুশি করতে ৯২ ভাগ মুসলমানের চিন্তা চেতনার বিরুদ্ধে আঘাত দেওয়া শুরু করেছে।একটি বিশেষ দেশকে খুশি করার জন্যেই সরকার ইফতারে নিষেধাজ্ঞা দিচ্ছে।

শুক্রবার (২২ মার্চ) বাদ জুমা বায়তুল মোকাররম উত্তর গেটে সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ইফতার-কিরাত মহফিল ও ধর্মীয় অনুষ্ঠানে হামলা এবং নিষেধাজ্ঞার প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভ পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন দলের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, নগর উত্তর সভাপতি মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, যুবনেতা মাওলানা নেছার উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, আব্দুল আউয়াল মজমুদার, মাওলানা নুরুল ইসলাম নাঈম, মাওলানা আরিফুল ইসলাম, ডা. শহিদুল ইসলাম, অ্যাডভোকেট মশিউর রহমান, মুফতী ফরিদুল ইসলাম ইসলাম, মুফতি হাফিজুল হক ফাইয়াজ, আব্দুর রহমান।

তিনি বলেন, একটি দেশে চলমান মুসলিম নিধন এবং বাংলাদেশে মুসলমানদের ধর্মীয় প্রোগ্রামে বিধিনিষেধ একইসূত্রে গাঁথা। আওয়ামী লীগ তাদের প্রভুকে খুশি করতে সরকার অপরিণামদর্শী খেলায় মেতে উঠেছে।

তিনি বলেন, স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের মাটিতে এমন কাজ করার কি করে সাহস পেল তা সরকারকে স্পষ্ট করতে হবে। সাধারণ মানুষ আজ নিত্যপণ্যের দামে দিশেহারা। মানুষের কষ্ট এ ফ্যাসিস্ট সরকার দেখছে না।

মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেন, শেখ হাসিনার কর্মকাণ্ড ক্রমেই ইসলামবিরোধী হিসেবে জাহির হচ্ছে। তারা ধরাকে শরাজ্ঞান তুল্য করে যাচ্ছে তাই করছে। বর্তমান সরকারের কর্মকাণ্ডে ধর্মনিরপেক্ষতা ফুটে উঠছে। দেশের প্রায় সকল শীর্ষস্থানে একটি বিশেষ ধর্মাবলম্বীদের নিয়োগ দিয়েছে। মনে রাখবেন বিশেষ ধর্মাবলম্বীরা আপনাকে রক্ষা করতে পারবে না। তিনি ইসলামবিরোধী কর্মকাণ্ড থেকে ফিরে আসার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে মাওলানা ইমতিয়াজ আলম বলেন, ধর্মীয় অনুষ্ঠানাদীতে বাধানিষেধ ও দলীয় ক্যাডার দিয়ে হামলা করে সরকার সরাসরি ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ইফতার-কিরাত মাহফিলে হামলা ও বাধা দিয়ে তারা মূলত দেশটাকে অসভ্যতায় রূপান্তর করতে চায়। ঢাবিতে ইফতার মাহফিলে হামলা দেশের মানুষ মেনে নিবে না।

তিনি বলেন, এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন দেশে স্বাধীনতার মাসে ভারতের জাতীয় সংগীত নিয়ে টানাটানি কেনো? বাংলাদেশ যাদের ভালো লাগে না তারা অন্যত্র চলে যান।

পরে একটি বিশাল বিক্ষোভ মিছিল বায়তুল মোকাররম উত্তর গেট, পল্টন মোড়, বিজয়নগর হয়ে পুনরায় পল্টন মোড়ে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে সমাপ্ত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১০

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১১

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১২

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৩

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৪

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৫

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৬

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১৭

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৮

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৯

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

২০
X