কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ মার্চ ২০২৪, ০২:৫৬ পিএম
আপডেট : ২৩ মার্চ ২০২৪, ০৩:০৯ পিএম
অনলাইন সংস্করণ

সরকারের পতনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে : রাশেদ প্রধান

যুব জাগপা আয়োজিত আলোচনা সভায় রাশেদ প্রধান। ছবি : সংগৃহীত
যুব জাগপা আয়োজিত আলোচনা সভায় রাশেদ প্রধান। ছবি : সংগৃহীত

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের চূড়ান্ত পতন না হওয়া পর্যন্ত সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে দেশবাসীসহ ছাত্র-যুবক, নারী-পুরুষদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন ১২ দলীয় জোটের অন্যতম শীর্ষনেতা ও জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপার সহসভাপতি রাশেদ প্রধান।

তিনি বলেছেন, লাখো শহীদের রক্ত ও মা-বোনদের সম্ভ্রমের বিনিময়ে আমরা বাংলাদেশ পেয়েছি। সুতরাং বাংলাদেশ নিয়ে কেউ কোনো ধৃষ্টতা দেখালে জনগণ উপযুক্ত জবাব দেবে।

শনিবার (২৩ মার্চ) দুপুরে রাজধানীর আসাদগেটের জিইউপি মিলনায়তনে যুব জাগপা আয়োজিত 'পরাধীন বাংলার দিনাজপুরে স্বাধীনতার পতাকা উত্তোলন দিবস ও শফিউল আলম প্রধান'- শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রাশেদ প্রধান।

তিনি প্রয়াত শফিউল আলম প্রধানের স্মৃতিচারণ করে বলেন, শফিউল আলম প্রধান ১৯৭১ সালের ২৩ মার্চ দিনাজপুরে পাকিস্তানের পতাকা নামিয়ে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন। দেশের জন্য সংগ্রাম করেছেন। অথচ আজকে লাখো শহীদের রক্তে অর্জিত বাংলাদেশ দেশি-বিদেশি আগ্রাসনের খাঁচায় বন্দি। তবে আশার কথা এই যে, স্বাধীনতার ৫৩ বছর পর আজকের বাংলাদেশ শফিউল আলম প্রধানের নীতির পথে হাঁটতে শুরু করেছে।

রাশেদ প্রধান বলেন, আওয়ামী লীগ সরকার কর্তৃক দেশের অর্থনীতি একদিকে লুটপাট হচ্ছে, অন্যদিকে ১০০ বিলিয়নের বিদেশি ঋণের রেকর্ড দেশের জনগণের ওপর চেপে বসেছে। একই সঙ্গে এই সরকার দেশের রাজনীতির সঠিক গতিপথ জিম্মি করে রেখেছে। রাষ্ট্রীয় দমনপীড়নের মাধ্যমে সরকার বহুদলীয় রাজনীতির পরিবর্তে একদলীয় বাকশাল কায়েম করতে চায়।

যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইঞ্জি. মুহাম্মদ সিরাজুল ইসলামের পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, ঢাকা মহানগর সদস্য সচিব আশরাফুল ইসলাম হাসু, সদস্য মনোয়ার হোসেন, সাজু মিয়া, দিদার হোসেন, যুব জাগপার সহ-সভাপতি মাহিদুর রহমান বাবলা, মো. আলী ফকির, জাগপা ছাত্রলীগের সভাপতি আবদুর রহমান ফারুকী, সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র সরকার, যুব জাগপা নেতা বিপুল সরকার, জনি নন্দী, পাবেল হোসেন, আসাদুজ্জামান নুর, মো. হাসান প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

যুক্তরাষ্ট্র-ইরানের বোঝাপড়াকে সমর্থন জানাল কাতার

নেইমার ভক্তদের জন্য সুখবর

১০

আবারও কাশ্মীরে টহলরত ভারতীয় সেনাদের কাছে বিস্ফোরণ

১১

চুক্তির শর্ত পূরণ করলেই সুবিধা পাবে ইরান : হোয়াইট হাউস

১২

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে জানান দিলেন ‘এখনো তিনিই রাজা’

১৩

মেসির আগে বিশ্বকাপে ১৬ গোল করেছিলেন যিনি

১৪

আলজেরিয়ার বিপক্ষে মেসির তিন গোলের ইতিহাস

১৫

মেসির পায়ে ভর করে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

১৬

রোনালদোর যে রেকর্ডে ভাগ বসালেন মেসি

১৭

ইরানের সঙ্গে চুক্তি করার পরণতি সবাইকে ভোগ করতে হবে : রেজা পাহলভি

১৮

দোকানের সামনে বিএনপিকে হুমকি দিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুট

১৯

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

২০
X