কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ মার্চ ২০২৪, ০৮:৪৭ পিএম
আপডেট : ২৯ মার্চ ২০২৪, ০৯:০৪ পিএম
অনলাইন সংস্করণ

সিন্ডিকেট চক্র সরকারকে নিয়ন্ত্রণ করছে : ডা. ইরান 

বক্তব্য রাখছেন মোস্তাফিজুর রহমান ইরান। ছবি : কালবেলা
বক্তব্য রাখছেন মোস্তাফিজুর রহমান ইরান। ছবি : কালবেলা

সরকার নিত্যপণ্যের দাম নির্ধারণ করে দিলেও এর কোনো কার্যকারিতা বাজারে নেই বলে দাবি করেছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান। তিনি বলেছেন, বিগত ১৫ বছরে কখনোই নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে রাখতে পারেনি সরকার। কারণ, কালোবাজারি সিন্ডিকেট চক্র সরকারকে নিয়ন্ত্রণ করছে।

শুক্রবার (২৯ মার্চ) সন্ধ্যায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ লেবার পার্টি আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে ইরান এ কথা বলেন।

তিনি বলেন, সরকার কেবল হাঁকডাকই দিচ্ছে। আন্তর্জাতিক বাজারের দোহাই দিলেও আন্তর্জাতিক বাজারে যখন দাম নিম্নমুখী, তখনো সরকার বাজার নিয়ন্ত্রণ করতে পারেনি। সরবরাহ প্রক্রিয়ায় যাতে সিন্ডিকেটের আধিপত্য তৈরি না হয়, সে ক্ষেত্রে সরকারের যে বহুবিধ ভূমিকা প্রয়োজন, সেসব পদক্ষেপ সরকার গ্রহণ করেনি। সরকার সিন্ডিকেটকে সুবিধা করে দিতে ভারসাম্য তৈরি থেকে বিরত থেকেছে। ফলে কতিপয় কোম্পানিই পুরো বাজারে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। সরকারের ছায়াতলে থাকা এসব সিন্ডিকেট জনগণের পকেট থেকে বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছে।

ঢাকা মহানগর দক্ষিণ লেবার পার্টির সভাপতি মাওলানা আনোয়ার হোসাইনের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন লেবার পার্টির ভাইস চেয়ারম্যান এস এম ইউসুফ আলী, অ্যাডভোকেট আমিনুল ইসলাম রাজু, ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, যুগ্মমহাসচিব তরিকুল ইসলাম সাদী, মোহাম্মদ রুম্মান সিকদার, মহানগর যুগ্ম সম্পাদক জাহিদুল ইসলাম, গণঅধিকার পরিষদ (একাংশ) ঢাকা মহানগরের সদস্য সচিব ইমাম উদ্দিন, ইসলামী ঐক্য আন্দোলন মহানগর সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, লেবার পার্টির মহানগর সদস্য মুক্তিযোদ্ধা বাদশা মিয়া, ছাত্রমিশন সভাপতি সৈয়দ মো. মিলন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আরিফ সাকিল ও প্রচার সম্পাদক হাফিজুর রহমান, কেন্দ্রীয় সদস্য মো. পারভেজ বেপারী প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১০

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১১

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১২

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৩

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৪

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৫

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৬

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৭

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৮

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

১৯

ডেঙ্গুতে এক দিনে ২ নারীর মৃত্যু

২০
X