কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ জুন ২০২৩, ০৭:৪১ পিএম
অনলাইন সংস্করণ

জামায়াতকে মাঠে নামিয়েছে বিএনপি : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পুরোনো ছবি
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পুরোনো ছবি

নির্বাচনকে সামনে রেখে দেশে ফের জ্বালাও-পোড়াও এবং অগ্নিসন্ত্রাস চালানোর জন্য বিএনপি-জামায়াত জোট প্রস্তুতি নিচ্ছে। রাজধানীর নিকুঞ্জ খেলার মাঠে আজ শনিবার ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে এ অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘জামায়াতকে মাঠে নামিয়েছে বিএনপি, তারা নিজে নামেনি। এর মধ্যদিয়ে তারা আবারও আগুনসন্ত্রাসের প্রস্তুতি নিচ্ছে।’

বিরোধীদের যে কোনো অপকর্ম রুখে দিতে নেতাকর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ দেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘বিএনপি খেলার মাঠে না এসে লাফালাফি শুরু করেছে। আওয়ামী লীগ যখন খেলার মতো খেলতে নামবে, তখন বিএনপি পালানোর সুযোগ পাবে না। বিএনপির আন্দোলন করার মতো কোনো নেতা নেই। তাদের দলের শীর্ষ এক নেতা হাসপাতালে, আরেক নেতা মুচলেকা দিয়ে দেশ ছেড়ে পালিয়েছে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘অবাধ সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ। তাই কোনো ভয় নেই আমাদের। তবে অপকর্ম করলে বিএনপিকে মূল্য দিতে হবে।’

ঢাকায় ১০ বছর পর পুলিশের অনুমতি নিয়ে সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এ সমাবেশের আয়োজন করা হয়। শনিবার দুপুর ২টার দিকে জামায়াতের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার যৌথ উদ্যোগে সমাবেশ শুরু হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১০

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১১

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১২

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৩

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৪

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৫

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১৬

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৭

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৮

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৯

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

২০
X