কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ মার্চ ২০২৪, ০৮:৩৫ পিএম
আপডেট : ৩১ মার্চ ২০২৪, ০৮:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

খালেদার বিদেশে চিকিৎসার দাবি জামায়াতের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোগো। গ্রাফিক্স : কালবেলা
বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোগো। গ্রাফিক্স : কালবেলা

গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে অবিলম্বে বিদেশে পছন্দমতো চিকিৎসা গ্রহণের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলাম।

দলটির আমির ডা. শফিকুর রহমান রোববার (৩১ মার্চ) এক বিবৃতিতে বলেন, খালেদা জিয়া গুরুতরভাবে অসুস্থ হয়ে সংকটজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এ জন্য আমরা গভীর উদ্বিগ্ন।

তিনি বলেন, উন্নতমানের চিকিৎসা গ্রহণের সুযোগ দেওয়ার জন্য বেগম খালেদা জিয়াকে প্যারোলে মুক্তি দিয়ে বিদেশে পাঠানো উচিত।

জামায়াত আমির বলেন, বেগম খালেদা জিয়া গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়ায় তাকে তার ইচ্ছানুযায়ী বিদেশে চিকিৎসা গ্রহণের সুযোগ দেওয়া উচিত। এ বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা দরকার। তার চিকিৎসার বিষয়টি নিয়ে কোনো রাজনীতি করা উচিত নয়। চিকিৎসার সুবিধা সাংবিধানিক অধিকার। কোনো রকম কালবিলম্ব না করে তাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যাপারে আইনি পদক্ষেপ গ্রহণ করার জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। সেই সঙ্গে আমি তার দ্রুত আরোগ্য কামনা করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

১০

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

১১

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

১২

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

১৩

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

১৪

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

১৫

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৬

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

১৭

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

১৮

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

১৯

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

২০
X