কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৪, ০৭:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

দেশের নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়েছে : এবি পার্টি

রাজধানীর বিজয়নগরস্থ বিজয়-৭১ চত্বরে গণ ইফতার অনুষ্ঠানের আয়োজন করে এবি পার্টি। ছবি : কালবেলা
রাজধানীর বিজয়নগরস্থ বিজয়-৭১ চত্বরে গণ ইফতার অনুষ্ঠানের আয়োজন করে এবি পার্টি। ছবি : কালবেলা

সম্প্রতি দেশের পার্বত্য জেলা বান্দরবানের দুর্গম এলাকা থানচি, রুমা ও আলীকদম থানায় সন্ত্রাসী হামলা এবং ব্যাংক লুটের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা জানিয়েছে আমার বাংলাদেশ (এবি) পার্টি। দলের পক্ষ থেকে বলা হয়, দেশের নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়েছে।

শুক্রবার (৫ এপ্রিল) রাজধানীর বিজয়নগরস্থ বিজয়-৭১ চত্বরে আয়োজিত এক গণ ইফতার অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। আয়োজিত গণ ইফতারে সভাপতিত্ব করেন দলের সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু।

মজিবুর রহমান মঞ্জু ক্ষোভ প্রকাশ করে বলেন, পার্বত্য অঞ্চলে কুকি-চিন তথা কেএনএফের অস্ত্রধারী সন্ত্রাসীরা দিনে দুপুরে ব্যাংকের টাকা লুট, থানা আক্রমণসহ যে ভয়ানক ত্রাসের রাজত্ব কায়েম করেছে তার নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই। গত মঙ্গলবার রাতে সোনালী ব্যাংকের ম্যানেজার নিজাম উদ্দিনকেও তারা অপহরণ করেছিল। পুলিশ ও আনসার বাহিনী জনগণের নিরাপত্তা দিতে তো পারেইনি বরং অস্ত্র ও গুলি তারা সন্ত্রাসীদের হাতে সমর্পন করেছে। অথচ এই পুলিশ ও আনসার বাহিনী বিরোধীদলীয় নেতাকর্মীদের ওপর হামলা করতে খুব সিদ্ধহস্ত।

তিনি জনগণের নিরাপত্তা বিধানে সরকারের ব্যর্থতার কঠোর সমলোচনা করে বলেন, এই সশস্ত্র হামলার সম্পূর্ণ দায় সরকারের। কারণ তারা আগে বলেছিল পাহাড়ের পরিস্থিতি সম্পূর্ণ তাদের নিয়ন্ত্রণে আছে এবং কুকি চিনের সাথে তাদের একটা সমঝোতা আলোচনা চলছে।

মঞ্জু আরও বলেন, থানচি, রুমা ও আলীকদমে যা ঘটেছে এতে পরিষ্কার জনগণের নিরাপত্তা ব্যবস্থা আজ সম্পূর্ণ ভেঙে পড়েছে। সরকার তার দলীয় নেতাকর্মী ও ক্যাডারদের নিরাপত্তায় যত তৎপর জনগণের বিষয়ে তাদের কোনো মাথাব্যথা নাই।

মহানগর উত্তরের আলতাফ হোসেইনের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া, মহানগর উত্তরের সদস্যসচিব সেলিম খান, কেন্দ্রীয় নেতা আব্দুল হালিম নান্নু প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

১০

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

১১

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

১২

ছাত্রশিবিরের নতুন কর্মসূচি ঘোষণা

১৩

কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৭

১৪

বাগেরহাটের সেই ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত করবেন জেলা প্রশাসক

১৫

ইরান রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে, ইসরায়েলে ‘আতঙ্ক’

১৬

জার্মানি বনাম কুরাসাও ম্যাচে কে জিতবে, নিউইয়র্ক টাইমসের ভবিষ্যদ্বাণী যা বলছে

১৭

সংসদে চানাচুরের পুষ্টিগুণ জানালেন এমপি লিংকন

১৮

বেনজীরের গ্রেপ্তারে ‘মজা’ পেলেন পরীমনি

১৯

রোলেক্স ঘড়ি উপহার পেয়ে আবেগাপ্লুত শাকিব যা বললেন

২০
X