কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৪, ০১:৫৪ এএম
অনলাইন সংস্করণ

নির্যাতিত ৬০০ পরিবারকে ঈদ উপহার বিএনপির

নির্যাতিত পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ। ছবি : কালবেলা
নির্যাতিত পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ। ছবি : কালবেলা

নওগাঁর মহাদেবপুরে বিএনপি ও কৃষক দলের নির্যাতিত ৬০০ পরিবারকে ঈদ উপহার প্রদান করা হয়েছে। ঈদুল ফিতর উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে উপহার হিসেবে এসব পরিবারের মাঝে শাড়ি বিতরণ করা হয়।

সোমবার (০৮ এপ্রিল) মহাদেবপুর উপজেলা কৃষক দল আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের কারানির্যাতিত নেতাকর্মীদের মাঝে এই ঈদ উপহার দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল। তিনি বলেন, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে দেশের মানুষ আজ চরম অসহায়। কিন্তু দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের কার্যকর কোনো পদক্ষেপ নেই। তারা ব্যস্ত লুটপাটে। এমন পরিস্থিতিতে ঈদ আসন্ন।

তিনি আরও বলেন, বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং আমরা দলের নির্যাতিত নেতাকর্মীদের ভুলে যায়নি। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে আমরা নির্যাতিত নেতাকর্মীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।

নেতাকর্মীদের হতাশ না হওয়ার আহ্বান জানিয়ে কৃষক দলের কেন্দ্রীয় এই নেতা বলেন, পরিস্থিতি সবসময় এ রকম থাকবে না। সামনে সুদিন আসবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আন্দোলনে এই সরকারের পতন ঘটবে এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।

মহাদেবপুর উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মতিউর রহমান মতির সার্বিক তত্ত্বাবধান ও সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মামদুদুর মোস্তাকিন নিশাত, বিশেষ অতিথি ছিলেন নওগাঁ জেলা কৃষক দলের আহ্বায়ক মোমিনুল ইসলাম চঞ্চল, জেলা সদস্য সচিব এ টি এম ফিরোজ দুলু , মহাদেবপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুস সাত্তার মাস্টার, বদলগাছী উপজেলা বিএনপির সহ-সভাপতি রেজাউন নবী স্যান্ডু, সাংগঠনিক সম্পাদক মামুন হাসান, হাতুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল ইসলামসহ কৃষক দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং মহাদেবপুর উপজেলার বিএনপি, যুবদল, মহিলা দল, ছাত্রদলসহ অন্য অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেক্ষাগৃহে ফিরছে শাকিবের 'বরবাদ' ও 'তাণ্ডব'

ভাগ্নের সঙ্গে পালালেন মামি, প্রবাসীর আত্মহত্যা 

যুবলীগ নেতাকে মারধর করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতাকর্মীরা

দেশি-বিদেশি মদদে জুলাই বিপ্লবীদের হেনস্থা করা হচ্ছে : নাহিদ

আমি না থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প

বিশ্বকাপে রেফারিদের বেতন কত?

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বন্ধ থাকবে চা বাগান

মেসির আর্জেন্টিনাকে নিয়ে মুশফিকের পোস্ট ভাইরাল

জন্মদিন উদযাপনের ঘণ্টাখানেক পরই অভিনেত্রীর মৃত্যু

পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারও নেই : আহমদ আবদুল কাইয়ূম

১০

নতুন ডিজি পেল জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর

১১

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে শুদ্ধি অভিযান শুরু

১২

পাঁচ কিংবদন্তির স্মৃতির আসর

১৩

১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা

১৪

আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের সংঘর্ষ

১৫

খিলগাঁওয়ে উচ্ছেদ অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা

১৬

গাজীপুরে বিনামূল্যে ডেঙ্গু শনাক্তকরণ কিট বিতরণ

১৭

আবিদ রাজ্জাকের কবিতা : নির্বাসিত একজন

১৮

যে কারণে ইরানের ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে নিতে চান ট্রাম্প

১৯

কেরানীগঞ্জে সপ্তাহব্যাপী অভিযানে চোর-ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭৪১

২০
X