কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৪, ০৯:৫৭ পিএম
আপডেট : ১৫ এপ্রিল ২০২৪, ১০:০২ পিএম
অনলাইন সংস্করণ

দমনপীড়নে ক্ষমতায় টিকে থাকতে চায় সরকার : রাশেদ প্রধান

প্রেস ক্লাবের সামনে জাগপা আয়োজিত প্রতিবাদী অবস্থান ও বিক্ষোভ সমাবেশে। ছবি : সংগৃহীত
প্রেস ক্লাবের সামনে জাগপা আয়োজিত প্রতিবাদী অবস্থান ও বিক্ষোভ সমাবেশে। ছবি : সংগৃহীত

জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপার সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, জনবিচ্ছিন্ন আওয়ামী লীগ সরকার দমনপীড়নের মধ্য দিয়ে জোর করে ক্ষমতায় টিকে থাকতে চায়। কিন্তু এভাবে বেশি দিন ক্ষমতায় থাকা যাবে না। সেদিন বেশি দূরে নয়, জনগণই আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে বিদায় করবে।

সোমবার (১৫ এপ্রিল) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাগপা আয়োজিত এক প্রতিবাদী অবস্থান ও বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন তিনি।

রাশেদ প্রধান বলেন, যে দেশের সঙ্গে বাংলাদেশের কূটনীতিক সম্পর্ক নেই, সেই ইসরায়েলি বিমান বাংলার মাটিতে এসে কী দিল? কী নিল? কী তাদের পরিকল্পনা- দেশবাসী জানতে চায়। অবিলম্বে ইসরায়েলি বিমান গভীর রাতে বাংলাদেশে আসার কারণ পররাষ্ট্র মন্ত্রণালয়কে জনসম্মুখে প্রকাশ করতে হবে।

অনুষ্ঠানে জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব ও সাবেক এমপি আহসান হাবিব লিংকন বলেন, এই সরকার পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে। অথচ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে আমরা একসময় তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করেছিলাম। আর এখন তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করতে গিয়ে আমাদের জেলে যেতে হচ্ছে, গুলি খেতে হচ্ছে।

১২ দলীয় জোটের অন্যতম শীর্ষনেতা ও বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান বলেন, এই সরকার সারা দেশকে কারাগার বানিয়ে ১৮ কোটি মানুষকে বন্দি করে রেখেছে। এই বন্দিত্ব থেকে মুক্তি পেতে হলে আমাদের সবাইকে এক সঙ্গে আন্দোলন করতে হবে। শেখ হাসিনা সরকারের পতন ঘটাতে হবে।

যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলুর পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা আব্দুল করিম, সিনিয়র ভাইস চেয়ারম্যান শওকত আমিন, বাংলাদেশ ইসলামিক পার্টির মহাসচিব আবুল কাশেম, জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ শফিকুল ইসলাম, বাংলাদেশ লেবার পার্টির যুগ্ম মহাসচিব শরিফুল ইসলাম, বাংলাদেশ কল্যাণ পার্টির নির্বাহী কমিটির সদস্য বিল্লাল হোসেন, জাগপার মো. নাসির উদ্দীন, আশরাফুল ইসলাম হাসু, আসাদুজ্জামান বাবুল, জাতীয় ছাত্রসমাজের সভাপতি কাজী ফয়েজ আহমেদ, জাগপা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র সরকার প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

০২ ফেব্রুয়ারি : আজকের নামাজের সময়সূচি

চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে : সাইফুল হক

নির্বাচিত হলে সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আমিনুল হক

তেজগাঁওয়ে উদ্ধার মরদেহের পরিচয় শনাক্ত

বিশ্বকাপে পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট, যা বলছে আইসিসি

রাজধানীতে অজ্ঞাত মরদেহ উদ্ধার

‘আগামীতে জামায়াতের নারীরা সংসদ নির্বাচনে সরাসরি অংশ নেবেন’

নানা কর্মসূচিতে সুরভী’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

‘১২ ফেব্রুয়ারি জাতীয় পার্টির জানাজা’

বিএনপির ভোটাররা টাকায় বিক্রি হয় না : খন্দকার আবু আশফাক

১০

ব্যক্তিগত ক্ষমতায়ন ও গোষ্ঠীগত স্বার্থ হাসিলই জামায়াতের উদ্দেশ্য : রবিউল আলম

১১

মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে চাকরি, জেষ্ঠ্য সহকারী সচিব বরখাস্ত

১২

ঢাকায় তুরস্কের ভিসা আবেদন কেন্দ্র চালু

১৩

ধানের শীষ প্রতীক থাকছে না যে ১০ আসনে

১৪

বিএনপি শুধু বাংলাদেশের : ফজলে হুদা

১৫

ইসলামের ইজ্জত রক্ষায় আমরা এককভাবে নির্বাচন করছি : চরমোনাই পীর

১৬

চলতি শিক্ষাবর্ষেই প্রাথমিকে চালু হচ্ছে ‘নতুন মূল্যায়ন পদ্ধতি’

১৭

পাওনা টাকার বিরোধে ব্যবসায়ীকে হত্যা, সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৮

নির্বাচন ঘিরে মোটরসাইকেলসহ যানচলাচলে বিধি-নিষেধ আরোপ

১৯

বিএনপি কর্মীকে লক্ষ্য করে গুলি

২০
X