কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৪, ০৭:১৩ পিএম
আপডেট : ১৬ এপ্রিল ২০২৪, ০৭:২৪ পিএম
অনলাইন সংস্করণ

সড়কে প্রতিদিনের অপমৃত্যু যেন স্বাভাবিক ঘটনা : জি এম কাদের

বিরোধী দলের নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। পুরোনো ছবি
বিরোধী দলের নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। পুরোনো ছবি

গত ৮ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত সাত দিনে ১১৭টি সড়ক দুর্ঘটনায় ১২২ জনের মৃত্যুর খবর তুলে ধরে বিরোধী দলের নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, সড়কে কমছেই না মৃত্যুর মিছিল।

মঙ্গলবার (১৬ এপ্রিল) এক শোক বার্তায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, গত এক সপ্তাহে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর পাশাপাশি আহত হয়েছে আরও অন্তত ১৯৫ জন। সর্বশেষ গত মঙ্গলবার ফরিদপুরের কানাইপুরে ও ময়মনসিংহে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জনসহ মোট ১৫ জনের প্রাণহানি ঘটেছে। এতে গভীর শোক ও দুখ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

শোকবার্তায় জাপা চেয়ারম্যান বলেন, প্রতিদিনই সড়কে প্রাণ যাচ্ছে, কোনো প্রতিকার নেই। সড়কে প্রতিদিনের অপমৃত্যু যেন স্বাভাবিক ঘটনা। প্রতিদিন এমন দুর্ঘটনার সংবাদ মেনে নেওয়া যায় না।

তিনি বলেন, তদন্ত করে দুর্ঘটনার কারণ প্রকাশ করতে হবে এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। সড়ক ব্যবস্থাপনায় জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

শোকবার্তায় বিরোধীদলীয় নেতা গোলাম মোহাম্মদ কাদের আরও বলেন, নিহতদের প্রতি পরিবারে যৌক্তিক ক্ষতিপূরণ দিতে হবে। একইসঙ্গে আহতদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে হবে সংশ্লিষ্টদের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

একই পরিবারের ৩ মাদককারবারি আটক, বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা 

যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুক হামলা, গুলিতে নিহত ১

মালদ্বীপের সামুদ্রিক পর্যটনে বাংলাদেশি মোশারফ হোসেনের সাফল্যের দীপ্ত পদচারণা

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

১০

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

১১

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

১২

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

১৩

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

১৪

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

১৫

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

১৬

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

১৭

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

১৮

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

১৯

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

২০
X