কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৪, ০৪:৪৮ পিএম
আপডেট : ২০ এপ্রিল ২০২৪, ০৫:০৫ পিএম
অনলাইন সংস্করণ

মোটরসাইকেল সড়কের বড় উপদ্রব : ওবায়দুল কাদের

ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ছবি : সংগৃহীত
ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ছবি : সংগৃহীত

বর্তমানে মোটরসাইকেল দুর্ঘটনা বেশি হচ্ছে। এটা এখন সড়কের বড় উপদ্রব হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (২০ এপ্রিল) দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এবারের ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনার বিষয়ে ওবায়দুল কাদের বলেন, সড়কে সমন্বয়ের সমস্যা এখনো আছে। এটি একটি বড় সমস্যা। এখানে বিভিন্ন রকমের স্টেকহোল্ডার আছে। এদের সকলের সমন্বয়টা জরুরি। আমরা এ নিয়ে সভা করেছি, সামনে উপদেষ্টা কাউন্সিলের বৈঠক করব।

উপজেলা নির্বাচন প্রসঙ্গে কাদের বলেন, সামনে উপজেলা নির্বাচন। এই নির্বাচন চলাকালে উপজেলা বা জেলা পর্যায়ে কোনো সম্মেলন, মেয়াদোত্তীর্ণ সম্মেলন, কমিটি গঠন এই প্রক্রিয়া বন্ধ থাকবে।

তিনি বলেন, মন্ত্রী-এমপির নিকটজনদের নির্বাচন থেকে সরে দাঁড়াতে হবে। ভবিষ্যতে যারা করতে চায় তাদেরও নির্বাচনী প্রক্রিয়া থেকে দূরে থাকতে বলা হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল-আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, উপদপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমরা কোনো আধিপত্যবাদের কাছে মাথা নত করব না: গোলাম পরওয়ার

মোহাম্মাদপুরে সিসি ক্যামেরা লাগানোর ৪৮ ঘণ্টার মধ্যে চুরি হয়ে গেছে : ববি হাজ্জাজ

সালিশে মেজাজ হারালেন এমপি হানজালা, ভিডিও ভাইরাল

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গেছে আওয়ামী লীগ : গয়েশ্বর

ভারতে মন্দিরের ছাদ ধসে ৪ জন নিহত, ধ্বংসস্তূপে আটকা প্রায় ২০ 

সালমান শাহ হত্যা মামলা: বিচার দাবিতে রাজপথে ভক্তরা

সাড়ে ৩ কেজিরও বেশি স্বর্ণসহ ২ চোরাকারবারি আটক

প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে উসকানির ইঙ্গিত পাচ্ছি: রিজভী

ছুটিতে বাড়িতে ​গিয়ে ডাকাতের হামলায় এসিল্যান্ড আহত

আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে : জামায়াত আমির

১০

শেষ গ্রুপ ম্যাচে বড় পরীক্ষার সামনে ব্রাজিলের ৩ ফুটবলার

১১

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচের দায়িত্বে ৯৮০ হলুদ ও ২৫ লাল কার্ড দেখানো রেফারি

১২

জুয়েলারি দোকানের দেওয়াল কেটে ২০০ ভরি স্বর্ণ চুরি

১৩

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সংখ্যা দাঁড়াল ৬৭৭ জনে

১৪

ভিসা নিয়ে দারুণ সুসংবাদ দিল আমিরাত

১৫

বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস / সমুদ্রসম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর

১৬

বিক্ষোভ-অবরোধে অচল বলিভিয়া, জরুরি অবস্থা 

১৭

বাংলাদেশি ‘ফুটবলপ্রেমীদের’ নিয়ে পরিকল্পনা জানালেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত

১৮

কার্টুন দেখানোর প্রলোভনে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

১৯

অস্ট্রেলিয়া সিরিজ হারের পর বাংলাদেশের আরেক দুঃসংবাদ

২০
X