রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৩, ০৯:৩৪ পিএম
আপডেট : ১৭ জুলাই ২০২৩, ০৯:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

আমাকে মেরে ফেলার চেষ্টা হয়েছে : হিরো আলম

ভোটকেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হিরো আলম। ছবি : সংগৃহীত
ভোটকেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হিরো আলম। ছবি : সংগৃহীত

ঢাকা-১৭ আসনে উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর ভোটকেন্দ্রে হামলা হয়েছে। তাকে রাস্তায় ফেলে বেধড়ক পেটায় হামলাকারীরা। হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর হিরো আলম অভিযোগ করে বলেন, ‘সম্পূর্ণ পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে। কেন্দ্রে অবৈধ সিল মারার ঘটনায় বাধা দেওয়ায় তারা আক্রমণ করেছে। শেষ মুহূর্তে আঘাত করে আমাকে মেরে ফেলার চেষ্টা করেছে।’

সোমবার ভোটগ্রহণ চলাকালে বিকেল সাড়ে ৩টার দিকে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে হিরো আলমের ওপর হামলা হয়। পরে রামপুরার বেটার লাইফ হাসপাতালে চিকিৎসা নেন তিনি।

হাসপাতাল ছাড়ার সময় নির্বাচন বয়কটের ঘোষণাও দেন একতারা প্রতীকের এই প্রার্থী। হিরো আলম বলেন, ‘এ সরকারের অধীনে কোনো নির্বাচনে যাওয়া যাবে না। যারা আমার ওপর হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছি। ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের চিহ্নিত করা হবে।’

তিনি বলেন, ‘সকাল থেকে পরিকল্পনা ছিল আমার ওপর হামলা করার। সারা বিশ্ব দেখেছে আমাকে মারার দৃশ্য, এটা নিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কাছে চিঠি দেব। ভোট প্রত্যাখ্যান করলাম।’

হিরো আলম বলেন, ইসি নির্বাচন নিয়ে রাজনীতি করছে। যেখানে তিনজনের বেশি কেন্দ্রে ঢোকা যায় না, সেখানে ৭০ জন ইউটিউবার নিয়ে ঢোকার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এমন পরিবেশ হলে আর নির্বাচনে যাওয়ার কোনো ইচ্ছা নেই বলে জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১০

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১১

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১২

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৩

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৪

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৫

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১৬

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১৭

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৮

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৯

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

২০
X