কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৪, ১১:০১ পিএম
অনলাইন সংস্করণ

চিকিৎসার জন্য আমেরিকায় গেলেন আমির খসরু 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি : সংগৃহীত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি : সংগৃহীত

কারামুক্তির ২ মাস পর চিকিৎসার জন্য সস্ত্রীক আমেরিকায় গেলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তার স্ত্রী তাহেরা আলমও সেখানে চিকিৎসা নেওয়ার কথা আছে।

শুক্রবার (২৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তারা ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দর থেকে আমেরিকার উদ্দেশে রওনা হন। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, চিকিৎসকের পরামর্শে স্বাস্থ্য পরীক্ষার জন্য আমির খসরু ও তার স্ত্রী সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট আমিরাত এয়ারলাইনসে আমেরিকায় যাচ্ছেন। আমেরিকায় তার মেয়ে তাহমিনা চৌধুরী আছেন।

প্রসঙ্গ, গত বছরের ৩ নভেম্বর রাজধানীর গুলশান থেকে আমীর খসরুকে আটক করে গোয়েন্দা পুলিশ। পরে ২৮ অক্টোবর দলের মহাসমাবেশে সংঘর্ষে এক কনস্টেবল নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় তাকে ছয় দিনের রিমান্ডে নেওয়া হয়। পরে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি ঢাকার কেরানিগঞ্জ কারাগার থেকে জামিনে মুক্ত হন আমীর খসরু মাহমুদ চৌধুরী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এএসআই পদে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা, গ্রেপ্তার ২

শঙ্কায় রাফিনহা, বিকল্প খেলোয়াড় কি নিতে পারবে ব্রাজিল

আগস্ট থেকে পাবনা-ঢাকা রেল চলাচল শুরু হবে: রেলমন্ত্রী

এনসিপির ২ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

কাশ্মীরে বিক্ষোভে নিহত অন্তত ২৪, অচল জনজীবন

অস্ট্রিয়া ম্যাচের আগে আরেকটি দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

চার জেলায় বন্যার আভাস

পারমাণবিক অস্ত্রের পথ ছিল ওবামার ইরান চুক্তি

সুস্থ থাকতে যোগব্যায়ামকে অভ্যাসে পরিণত করা উচিত: সিসিক প্রশাসক

ধর্মীয় অবমাননা ঠেকাতে জগন্নাথ হল সংসদের ৬ দাবি

১০

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ১৬

১১

‘এবারের বাজেট জনবান্ধব, নিত্যপণ্যের দাম বাড়েনি’

১২

২ ম্যাচ শেষেই নিষেধাজ্ঞার ঝুঁকিতে ব্রাজিলের ৩ খেলোয়াড়!

১৩

বেতন বাড়ছে সরকারি চাকরিজীবীদের, আরও যেসব সুবিধা পাবেন

১৪

জামায়াত নেতাকর্মীদের সমাজের কল্যাণে বিলিয়ে দিতে হবে: ডা. তাহের

১৫

আমি বস হতে চাইনি, শুধু মজা করেছিলাম: ট্রাম্প

১৬

ফাঁকা বাসায় শিশুকে ধর্ষণ, প্রতিবেশী সুমন গ্রেপ্তার

১৭

বিএনপির তিন মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি : মির্জা ফখরুল

১৮

চাঁদপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

১৯

বাবার লাশ দাফনে সন্তানদের বাধা

২০
X