কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৪, ০৩:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

তীব্র গরমে সাধারণ মানুষের মাঝে ঢাকা দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের পানি বিতরণ

মুগদা থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মুগদা বিশ্বরোড আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে পানি ও স্যালাইন বিতরণ করা হয়। ছবি : কালবেলা
মুগদা থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মুগদা বিশ্বরোড আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে পানি ও স্যালাইন বিতরণ করা হয়। ছবি : কালবেলা

তীব্র গরমে কষ্টে থাকা রাজধানীর গরিব ও শ্রমিক মানুষসহ সাধারণ মানুষের হাতে সুপেয় খাবার পানির বোতল বিতরণ করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের নেতাকর্মীরা।

শনিবার (২৭ এপ্রিল) দুপুরে মুগদা থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মুগদা বিশ্বরোড আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে পানি ও স্যালাইন বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এ এ জহির উদ্দিন তুহিন, সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা শিকদার, সহসভাপতি মনির হোসেন মৃধা, সিনিয়র যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন রিন্টু, যুগ্ম সম্পাদক কাজী মহীউদ্দিন মহী, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম পলাশ, ওয়াহিদ আলম চৌধুরী সজীব, সানোয়ার হোসেনসহ মুগদা থানা স্বেচ্ছাসেবক দলের সব পর্যায়ের নেতারা।

সংক্ষিপ্ত বক্তব্যে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি জহির উদ্দিন তুহিন বলেন,

কয়েকদিন ধরে প্রচণ্ড গরমে মানুষের কষ্ট বেড়েছে। বিশেষ করে খেটে খাওয়া মানুষ ও শ্রমিকদের কষ্ট সীমাহীন। রাজনৈতিক দলের নেতাকর্মীরা এ অবস্থায় বসে থাকতে পারে না।

তিনি বলেন, রাজনীতির প্রধান উদ্দেশ্য হলো মানবসেবা করা। তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। সেইসঙ্গে তীব্র গরম থেকে রক্ষা ও বৃষ্টির জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করার আহ্বান জানান জহির উদ্দিন তুহিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

নারায়ণগঞ্জ গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

আ.লীগ নেতা গ্রেপ্তার

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব!

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১০

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১১

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

১২

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

১৩

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

১৪

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৫

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

১৬

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

১৭

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারা দেশে সতর্ক অবস্থানে পুলিশ

১৮

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

১৯

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

২০
X