কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৪, ০৬:০৪ পিএম
অনলাইন সংস্করণ

পথচারীদের মধ্যে খাবার পানি ও স্যালাইন বিতরণ করল জাতীয় পার্টি

রাজধানী বিভিন্ন এলাকায় বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণ করেছে জাতীয় পার্টি। ছবি : কালবেলা 
রাজধানী বিভিন্ন এলাকায় বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণ করেছে জাতীয় পার্টি। ছবি : কালবেলা 

তীব্র দাবদাহে সর্বসাধারণের পাশে দাঁড়াতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তৃতীয় দিনের মতো রাজধানী বিভিন্ন এলাকায় বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণ করেছে জাতীয় পার্টি।

সোমবার (২৯ এপ্রিল) নগরীর শাহজাদপুর বাসস্ট্যান্ডে পথচারী ও অফিসগামী জনসাধারণের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণ করেন দলটির মহাসচিব কাজী মামুনুর রশীদ। পরে তিনি রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালের সামনে ও ধোলাইখাল এলাকায় বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন দলের ভাইস-চেয়ারম্যান আবদুল আজিজ খান, মো. সারফুদ্দীন আহমেদ শিপু, যুগ্ম-মহাসচিব শেখ মাসুক রহমান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক সিরাজুল আরেফিন মাসুম, প্রাদেশিকবিষয়ক সম্পাদক আব্দুস সাত্তার, যুগ্ম কৃষিবিষয়ক সম্পাদক মেহবুব হাসান, যুগ্ম সাহিত্য ও কৃষ্টিবিষয়ক সম্পাদক আফতাব গনি, নির্বাহী সদস্য নাসির নেওয়াজ, কাদের মুন্সীসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা।

এদিকে জাতীয় ছাত্রসমাজ কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির উদ্যোগে সোমবার রাজধানীর মোহাম্মদপুর টাউন হলের সামনে পথচারীদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণ করা হয়। জাতীয় পার্টির কো-চেয়ারম্যান শফিকুল ইসলাম সেন্টু এই কর্মসূচির উদ্বোধন করেন।

এ সময় দলের কো-চেয়ারম্যান গোলাম সারোয়ার মিলন, প্রেসিডিয়াম সদস্য রফিকুল হক হাফিজ, জাহাঙ্গীর আলম পাঠান, ভাইস-চেয়ারম্যান হাজি নাসির সরকার, আবু নাঈম মো. মোস্তাফিজুর রহমান, যুগ্ম মহাসচিব এস এম হাসেম, যুগ্ম সমবায়বিষয়ক সম্পাদক চিশতী খায়রুল আবরার শিশির, জাতীয় ছাত্রসমাজের আহ্বায়ক নকিবুল হাসান নিলয় প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

পুশইনের শিকার ২০ জনকে ফেরত নিল বিএসএফ

শিশু নন্দিনী হত্যা / সরকারি গাড়ি ভাঙচুর মামলা : আসামি দেড় হাজার, পুরুষশূন্য পুরো গ্রাম

সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, শূন্যরেখায় ৭ দিন ধরে আটকে ৫ যুবক

গৃহকর্মীর মৃত্যু, আলোচনায় পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রহমান

স্বীকৃতি পাওয়ার আগেই বিচ্ছেদ! ধানুশ-ম্রুণালের প্রেমে নতুন মোড়

পাঁচ বছর চাকরিতেই পেনশন, বাড়ল সর্বোচ্চ হার

বিএনপি একদলীয় শাসনে বিশ্বাসী নয় : মির্জা ফখরুল

নারীকে ‘আপনি কি সেই মাল’ বলা ওসি এনামুল প্রত্যাহার

বিশেষ সুড়ঙ্গ থেকে চিত্রনায়িকা ববির স্বামী আবুল বাশার গ্রেপ্তার

১০

ইরান যুদ্ধ ও অন্যান্য খাতে বিপুল ডলার চায় পেন্টাগন

১১

ব্র্যাক ইউনিভার্সিটিতে গ্লোবাল ইয়ুথ লিডারশিপ কনফারেন্স অনুষ্ঠিত

১২

ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা ঘিরে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী

১৪

তিন বছর পর ওটিটিতে ফিরছেন বিদ্যা সিনহা মিম

১৫

আলোচিত তাইয়েবা হত্যা মামলার প্রধান আসামির জামিন

১৬

ক্রীড়াঙ্গনের কিংবদন্তি আবদুস সাদেক আর নেই

১৭

ইরান চুক্তি ও ট্রাম্পের ওপর ভীষণ ক্ষুব্ধ অনেক ইসরায়েলি

১৮

শ্রমিক লাঞ্ছিতের ঘটনায় কারখানায় উত্তেজনা, সাংবাদিকদের প্রবেশে বাধা

১৯

প্রগতিশীল গণতান্ত্রিক দলের চেয়ারম্যান মনিরুল, মহাসচিব আমানতউল্লাহ

২০
X