কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ মে ২০২৪, ০৭:০৬ পিএম
আপডেট : ০১ মে ২০২৪, ০৭:০৭ পিএম
অনলাইন সংস্করণ

শ্রমিকরা সবচেয়ে কষ্টে আছে : সাইফুল হক

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। পুরোনো ছবি
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। পুরোনো ছবি

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, দেশে সব জিনিসের দাম বাড়লেও কেবল কমেছে শ্রমিকের দাম, তাদের শ্রমশক্তির দাম। ভোটের ব্যবস্থা না থাকায় রাজনৈতিক দলের কাছে শ্রমিকদের গুরুত্ব কমেছে। ভোট ব্যবস্থা নষ্ট হওয়ায় শ্রমিকরা আরও ক্ষমতাহীন, আরও মর্যাদাহীন, আরও গরিব হয়েছে।

তিনি বলেন, অধিকাংশ রাজনৈতিক দল শ্রমিকদের ব্যবহার করে, কিন্তু তাদের অধিকারের পক্ষে অবস্থান নেয় না। সরকার ও মালিক শ্রমিকদের কেবল উৎপাদন বাড়াতে বলে, কিন্তু তাদের মানবিক দাবিসমূহ নিশ্চিত করে না।

মহান মে দিবস উপলক্ষে বুধবার (১ মে) সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে বিপ্লবী শ্রমিক সংহতি আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন সাইফুল হক।

তিনি বলেন, এই দাবদাহে সবচেয়ে কষ্টে আছে শ্রমিকরা। অস্বাভাবিক গরমে শ্রমিকদের কাজ ও আয় দুটোই কমে গেছে। অসংখ্য শ্রমিক পরিবারের জীবনে দুর্যোগ নেমে এসেছে।

তিনি এই দুর্যোগ মোকাবিলায় শ্রমিক পরিবার পিছু আগামী তিন মাস নগদ ৫ হাজার টাকা করে প্রদান করতে সরকারের প্রতি আহবান জানান।

সাইফুল হক বলেন, জীবনযাত্রার অস্বাভাবিক ব্যয় বৃদ্ধির কারণে দেশের শ্রমজীবী- মেহনতী মানুষকে আজ চরম দুঃসহ জীবনযাপন করতে হচ্ছে। শ্রমিকদের প্রকৃত আয় কমে গেছে। শ্রমিক পরিবারসমূহের খাদ্যগ্রহণ কমে গেছে। ট্রেড ইউনিয়নসহ তাদের গণতান্ত্রিক ও মানবিক অধিকার নিশ্চিত নয়। বিদ্যমান শ্রম আইনও শ্রমিকদের অনুকূলে নয়।

তিনি এই পরিস্থিতি থেকে বেরিয়ে এসে নিজেদের অধিকার ও মুক্তি অর্জনে শ্রমজীবী- মেহনতিদের বৃহত্তর ঐক্য ও আন্দোলন গড়ে তোলার আহবান জানান। পাশাপাশি অনতিবিলম্বে শ্রমিকদের বাঁচার মতো মজুরি, রেশনিং ব্যবস্থা ও ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করতে সরকারের প্রতি আহবান জানান।

বিপ্লবী শ্রমিক সংহতির সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাকের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন শ্রমজীবী নারী মৈত্রীর সভাপতি নারীনেত্রী বহ্নিশিখা জামালী, বিপ্লবী পাদুকা শ্রমিক সংহতির সহসভাপতি আবুল কালাম আজাদ, বিপ্লবী রিকশা শ্রমিক সংহতির কবি জামাল সিকদার, বিপ্লবী গার্মেন্টস শ্রমিক সংহতির সালাউদ্দিন আহমেদ, বিপ্লবী শ্রমিক সংহতির নেতা নুরুল ইসলাম, হাফিজুর রহমান রুবেল, নান্টু দাস প্রমুখ।

আলোচনা সভার পর বিপ্লবী শ্রমিক সংহতির মে দিবসের বর্ণাঢ্য র‍্যালি সেগুনবাগিচা, বিজয়নগর ও তোপখানা রোড প্রদক্ষিণ করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্তঘেঁষা নদীতে চীনের মেগা বাঁধ, পাল্টা পদক্ষেপ ভারতের 

পরিসংখ্যান বলছে ফাইনাল নিশ্চিত ব্রাজিলের

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

পুশইনের শিকার ২০ জনকে ফেরত নিল বিএসএফ

শিশু নন্দিনী হত্যা / সরকারি গাড়ি ভাঙচুর মামলা : আসামি দেড় হাজার, পুরুষশূন্য পুরো গ্রাম

সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, শূন্যরেখায় ৭ দিন ধরে আটকে ৫ যুবক

গৃহকর্মীর মৃত্যু, আলোচনায় পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রহমান

স্বীকৃতি পাওয়ার আগেই বিচ্ছেদ! ধানুশ-ম্রুণালের প্রেমে নতুন মোড়

পাঁচ বছর চাকরিতেই পেনশন, বাড়ল সর্বোচ্চ হার

বিএনপি একদলীয় শাসনে বিশ্বাসী নয় : মির্জা ফখরুল

১০

নারীকে ‘আপনি কি সেই মাল’ বলা ওসি এনামুল প্রত্যাহার

১১

বিশেষ সুড়ঙ্গ থেকে চিত্রনায়িকা ববির স্বামী আবুল বাশার গ্রেপ্তার

১২

ইরান যুদ্ধ ও অন্যান্য খাতে বিপুল ডলার চায় পেন্টাগন

১৩

ব্র্যাক ইউনিভার্সিটিতে গ্লোবাল ইয়ুথ লিডারশিপ কনফারেন্স অনুষ্ঠিত

১৪

ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা ঘিরে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী

১৬

তিন বছর পর ওটিটিতে ফিরছেন বিদ্যা সিনহা মিম

১৭

আলোচিত তাইয়েবা হত্যা মামলার প্রধান আসামির জামিন

১৮

ক্রীড়াঙ্গনের কিংবদন্তি আবদুস সাদেক আর নেই

১৯

ইরান চুক্তি ও ট্রাম্পের ওপর ভীষণ ক্ষুব্ধ অনেক ইসরায়েলি

২০
X