কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ মে ২০২৪, ০৬:৩৮ পিএম
আপডেট : ০১ মে ২০২৪, ০৬:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

লুটপাটতন্ত্র থেকে দেশকে বাঁচাতে হবে : রাশেদ প্রধান

জাগপার সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। পুরোনো ছবি
জাগপার সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। পুরোনো ছবি

১২ দলীয় জোটভুক্ত জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, দেশের উন্নয়নের কাজ করে শ্রমজীবী মানুষ আর ভোগ-বিলাসে মগ্ন থাকে সরকারি লুটেরা। এই লুটপাটতন্ত্র থেকে দেশকে বাঁচাতে হবে। শ্রমজীবী মানুষের বাঁচার অধিকার প্রতিষ্ঠা করতে হবে। অন্যথায় শ্রম দিবে শ্রমিক আর মুনাফা খাবে সরকারি সিন্ডিকেট। এভাবে শ্রমিক অধিকার বাস্তবায়ন হবে না।

বুধবার (১ মে) বিকেলে রাজধানীর আসাদগেটের জিইউপি মিলনায়তনে মহান মে দিবস উপলক্ষে শ্রমিক জাগপা আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

রাশেদ প্রধান বলেন, আওয়ামী লীগ সরকার মুখে মুখে উন্নয়ন আর তলে তলে হরিলুট করে দেশের ১২টা বাজিয়েছে। বাংলাদেশ ব্যাংকসহ অন্য ব্যাংকে সাংবাদিক প্রবেশের নিষেধাজ্ঞা কেন? বিদেশি ঋণের বোঝা মাথায় নিয়ে আজ দেশের মানুষকে ভাতে মারার ষড়যন্ত্র হচ্ছে।

তিনি বলেন, দেশের মানুষের আজ কোনো অধিকার নেই। তাদের ভোটের অধিকার নেই, কথা বলার অধিকার নেই। তাই মানুষের অধিকার আদায়ের জন্য শেখ হাসিনার সরকারকে পদত্যাগে বাধ্য করতে হবে। এজন্য চলমান আন্দোলনকে আরও বেগবান করতে হবে।

শ্রমিক জাগপা নেতা আসাদুজ্জামান বাবুলের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, ঢাকা মহানগরের সদস্য সচিব আশরাফুল ইসলাম হাসু, সদস্য মনোয়ার হোসেন, সাজু মিয়া, দিদার হোসেন, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক মুহাম্মদ সিরাজুল ইসলাম, জাগপা ছাত্রলীগের সভাপতি আবদুর রহমান ফারুকী, সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র সরকার, যুবনেতা জনি নন্দী প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির চেয়ারম্যানের স্বাক্ষাৎ চান যুবদলের পদবঞ্চিতরা 

যুদ্ধবিরতি লঙ্ঘন করলে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি আইআরজিসির 

জাতীয় পর্যায়ে স্টার্টআপ ও বিজ্ঞান প্রদর্শনী শুরু

১৮ লাখ টাকা খোয়ালেন কিশোরগঞ্জের রফিকুল / ইতালি পাঠানোর নামে লিবিয়ায় নিয়ে বিক্রি

হিজবুল্লাহর হামলায় ইসরায়েলি সেনা নিহত

লড়াই করেও দক্ষিণ আফ্রিকার কাছে হারল বাংলাদেশ

দেশের পরিবর্তনের সম্ভাবনাকে গলা টিপে হত্যা করেছেন ইউনূস : রাশেদ খান

‘লটকনের রাজধানী’ নরসিংদী / বাম্পার ফলনে চাষিদের মুখে ফুটেছে স্বস্তির হাসি

লেবানন থেকে ইসরায়েলের সেনা প্রত্যাহারের সময়সূচি চায় ইরান 

ব্রাজিলের ক্লাবে ফেরার ইঙ্গিত দিলেন আর্জেন্টিনার ফুটবলার

১০

জাতীয় ছাত্রশক্তির নেতাদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

১১

পর্দার গল্পে নিজের জীবনের ছায়া, আবেগে ভেঙে পড়লেন মিম

১২

২৪ ঘণ্টার ২২ ঘণ্টাই লোডশেডিং, বিপর্যস্ত জনজীবন

১৩

এবার নিজেদের ‘বেঞ্চ পাওয়ার’ দেখালেন স্কালোনি

১৪

আর্জেন্টিনার একনিষ্ঠ সমর্থক ভাইরাল আজাদ মেম্বার গ্রেপ্তার

১৫

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধাপরাধের বিচার নিশ্চিত করার নির্দেশ মোজতবা খামেনির

১৬

আষাঢ়ের আবহে ‘মেঘ’ নিয়ে ফিরল কোক স্টুডিও বাংলা

১৭

সুইমিংপুল নেই, তবু আন্তঃবিশ্ববিদ্যালয় সাঁতারে চ্যাম্পিয়ন যবিপ্রবির মেয়েরা

১৮

স্কুল ফিডিংয়ের ডিম-পাউরুটি আত্মসাৎ: সেই প্রধান শিক্ষিকাকে তলব

১৯

বিএফএর ‘একতরফা’ নির্বাচন বন্ধ করে আহ্বায়ক কমিটি গঠনের দাবি

২০
X