কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ মে ২০২৪, ০২:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

গণতন্ত্রের জন্য লড়াইকারীদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে : রিজভী

ঢাকা মহানগর উত্তরের তুরাগ থানা বিএনপির খাবার পানি, স্যালাইন বিতরণ কর্মসূচিতে অংশ নেয় রুহুল কবির রিজভী। ছবি : কালবেলা
ঢাকা মহানগর উত্তরের তুরাগ থানা বিএনপির খাবার পানি, স্যালাইন বিতরণ কর্মসূচিতে অংশ নেয় রুহুল কবির রিজভী। ছবি : কালবেলা

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের চাবি প্রতিবেশীর কাছে বন্ধক রেখে আর ক্ষমতা ধরে রাখা যাবে না। আজকে যারা গণতন্ত্রের জন্য লড়াই করছে, ভোটাধিকার ফিরে পাবার জন্য লড়াই করছে, তাদের নাম ইতহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।’

শুক্রবার (০৩ মে) ঢাকা মহানগর উত্তরের তুরাগ থানা বিএনপির পক্ষ থেকে খাবার পানি, স্যালাইন বিতরণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সমালোচনা করে রিজভী বলেন, ‘তিনি বলেছেন “পঁচাত্তরের পর দ্বাদশ জাতীয় নির্বাচন সবচেয়ে সুষ্ঠু হয়েছে”। তাহলে কি আপনি স্বীকার করে নিলেন ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচন, ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন ও ১৯৯৬ সালের নির্বাচন ঠিক ছিল না?’

তিনি বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হলো ডামি নির্বাচন। আমরা আর মামুরা নির্বাচন। বাংলাদেশসহ সারা পৃথিবীর মানুষ এ নির্বাচনকে ধিক্কার জানাচ্ছে। ওবায়দুল কাদের সাহেবরা মিথ্যা কথা বলে কোনো না কোনোভাবে কলঙ্কের ভাবমূর্তি লুকাতে চাচ্ছেন। কিন্ত প্রযুক্তির এ যুগে কোনো কিছুই লুকানো যায় না।’

তিনি আরও বলেন, ‘ডামি সরকার দেশটি এমন অবস্থায় নিয়ে গেছে এ থেকে দেশকে বাঁচাতে বসে থাকার কোনো উপায় নেই। বিএনপির ভারভাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে প্রতিটি ওয়ার্ড থেকে শুরু করে সারাদেশে বিপুল তরঙ্গ সৃষ্টি হয়েছে। গণতন্ত্র ফেরাতে, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে তারা অদম্য সাহস নিয়ে এগিয়ে যাচ্ছে। নিপীড়ন নির্যাতন করে, খুন করে, গুম করে এ আন্দোলন দমানো যাবে না।’

রিজভী বলেন, ‘বর্তমান এ বৈরি আবহাওয়ার জন্য প্রকৃতি দায়ী নয়। দায়ী হলো আওয়ামী লীগের লুটেরা শ্রেণি। আওয়ামী লীগের অনাচারকারীরা। নদী, নালা, খাল বিল ভরাট করে, বন-জঙ্গল উজার করে লুটেরা শ্রেণি দেশকে মরুভূমি বানাতে চায়। মানুষ আওয়ামী লীগের লুটরাদের হাত থেকে পরিত্রাণ চায়।’

তুরাগ থানার ৫৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সোহেল রানার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্বদ্যিালরের অধ্যাপক ড. আব্দুল লতিফ মাসুম, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক, সহসম্পাদক মাহমুদুর রহমান সুমন, শাহ মাইনুল আহসান চৌধুরী পাইন, আমিনুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আনোয়ারুজ্জামান আনোয়ার, মোস্তফা জামান, আকতার হোসেন, মহানগর বিএনপি নেতা হাজী ইউসুফ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

১০

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

১১

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১২

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

১৩

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

১৪

বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক

১৫

যুবকের গুলিবিদ্ধ লাশ পড়েছিল ভাসমান নৌকায়

১৬

বিদেশি নাগরিকদের হেনস্তা, প্রধান আসামি গ্রেপ্তার

১৭

সিএমএইচে চিকিৎসাধীন রাষ্ট্রদূত আনসারীর খোঁজ নিলেন ডা. রফিক

১৮

প্রতিশোধের মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

১৯

বিসিপিএসের সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর

২০
X