রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৩, ১২:২৭ এএম
আপডেট : ১৯ জুলাই ২০২৩, ১২:২৩ পিএম
অনলাইন সংস্করণ

জাহাঙ্গীরকে দলে ফেরাতে আলোচনা হবে আ.লীগের কার্যনির্বাহী বৈঠকে

জাহাঙ্গীর আলম। পুরোনো ছবি
জাহাঙ্গীর আলম। পুরোনো ছবি

গাজীপুরের সাবেক মেয়র এবং মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়ে আলোচনা হতে পারে দলের পরবর্তী কার্যনির্বাহী সংসদের সভায়।

সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে জাহাঙ্গীরের সাক্ষাতের সময় এ বিষয়টি নিয়ে আলোচনা হয়। এ সময় দলে ফেরাসহ নানা বিষয়ে কথা হয় দুজনের।

সূত্র আরও জানায়, দলের সাধারণ সম্পাদক আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে রাত সাড়ে ৮টায় বের হওয়ার পরে ধানমন্ডিতেই জাহাঙ্গীর তার সঙ্গে দেখা করেন। এ সময় ওবায়দুল কাদের জাহাঙ্গীরের বিষয়টি দেখবেন বলে জানিয়েছেন।

আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের এক দিন পর তিনি দলের সাধারণ সম্পাদকের সঙ্গে দেখা করলেন।

গত ১৫ জুলাই প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চেয়ে আবেদন করেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জায়েদা ও তার ছেলে জাহাঙ্গীর। এর পরিপ্রেক্ষিতে সোমবার তাদের সাক্ষাতের সময় দেন প্রধানমন্ত্রী। জায়েদা খাতুন তার ছেলে জাহাঙ্গীরকে দলীয় কাজ করার সুযোগ দিতে অনুরোধ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে দলীয় কর্মকাণ্ডে অংশ নেওয়ার ব্যাপারে সম্মতি দিলেও দলের সাধারণ সম্পাদককের সঙ্গে দেখা করতে বলেন।

২০২১ সালের ১৯ নভেম্বরে মেয়র জাহাঙ্গীরের কথোপকথনের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে জাহাঙ্গীরকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার এবং সাত দিন পর ২৫ নভেম্বর তাকে মেয়র পদ থেকেও সাময়িক বরখাস্ত করা হয়।

জাহাঙ্গীরে আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২১ জানুয়ারি ক্ষমতাসীন দল আওয়ামী লীগ তাকে সাধারণ ক্ষমা করে দলে ফিরিয়ে নেয়। গত ২৫ মে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে জাহাঙ্গীর আলম তার মা জায়েদা খাতুনকে মেয়র প্রার্থী করে নির্বাচনী প্রচার চালাতে থাকেন। এতে আবারও আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হন জাহাঙ্গীর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১০

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১১

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১২

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৩

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৪

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৫

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৬

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৭

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৮

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

১৯

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

২০
X