কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ মে ২০২৪, ০৩:২০ পিএম
অনলাইন সংস্করণ

জনগণ আ.লীগকে ৪২ বছর ক্ষমতার বাইরে রাখবে : আলাল

জাতীয়তাবাদী নবীন দলের উদ্যোগে এক অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। ছবি : কালবেলা
জাতীয়তাবাদী নবীন দলের উদ্যোগে এক অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। ছবি : কালবেলা

বাংলাদেশের জনগণ সুযোগ পেলে আওয়ামী লীগকে ৪২ বছরের জন্য ক্ষমতা থেকে দূরে পাঠিয়ে দিবে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

শনিবার (১১ মে) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী নবীন দলের উদ্যোগে এক অবস্থান কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন।

আলাল বলেন, ‘আজকে বাংলাদেশের মানুষ অনুভব করছে ২১ বছর যেভাবে বাংলাদেশের ক্ষমতা থেকে আওয়ামী লীগ নির্বাসিত ছিল, একটা সুযোগ পেলে ৪২ বছরের জন্য তাদের ক্ষমতা থেকে দূরে পাঠিয়ে দিবে জনগণ। কারণ, ক্ষমতার উপযুক্ত দল বাংলাদেশ আওয়ামী লীগ নয়।

তিনি বলেন, জনজীবনে আজ অনেক সমস্যা। বাংলাদেশের মানুষের কাঁধে সিন্দবাদের দৈত্যের মতো চেপে বসা এই আওয়ামী লীগ সরকারের কারণে দেশের কোনো সমস্যার সমাধান তো হচ্ছেই না, বরং প্রত্যেকটি সমস্যার নতুন শাখা, উপশাখা বের হচ্ছে। এই শাখা, উপশাখা বেয়ে দুর্নীতিবাজদের দৌরাত্ম্য চলছে বাংলাদেশে।

বিএনপির এ নেতা বলেন, ‘একতরফা চাপাবাজির মধ্য দিয়ে দেশের মানুষকে সব কিছু ভুলিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশের মানুষের জাতীয়তাবাদী আন্দোলনের অন্যতম নেতা আমাদের আন্দোলনের বর্তমান ক্যাপ্টেন তারেক রহমানকে অসংখ্য অসত্য বানোয়াট মামলায় সাজা দিয়ে দেশে আসা বন্ধ করে দেয়া হয়েছে। যার কারণে বাংলাদেশের মানুষ আজকে আশ্রয় খুঁজছে, একটা প্ল্যাটফর্ম খুঁজছে, পতাকা খুঁজছে। সেই সুযোগ থেকে তাদেরকে বঞ্চিত করার জন্য সরকার ‘আমি মামু খামু যামু’ এই নির্বাচন করছে।

তিনি বলেন, এই সরকারটা হচ্ছে জান, মান, সম্মান সবকিছুকে বিসর্জন দেওয়া সরকার। এই সরকার যতদিন ক্ষমতায় থাকবে, ততদিন দেশের কোনে সমস্যার সমাধান হবে না। তাই সংকট উত্তরণে আন্দোলনে এ সরকারকে বিদায় করতে হবে।

সংগঠনের সভাপতি হুমায়ূন আহমেদ তালুকদারের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, মৎস্যজীবী দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ইসমাইল হোসেন সিরাজী প্রমুখ বক্তব্য রাখেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১০

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১১

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১২

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৩

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৪

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৫

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৬

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৭

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৮

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৯

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

২০
X