কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ মে ২০২৪, ০৭:২৩ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্রদলের কর্মী সম্মেলনের তারিখ ঘোষণা

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের লোগো। গ্রাফিক্স : কালবেলা
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের লোগো। গ্রাফিক্স : কালবেলা

নতুন করে দুটি জেলায় কর্মী সম্মেলন করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বৃহস্পতিবার (১৬ মে) সংগঠনের দপ্তর সম্পাদক (সহসভাপতি মর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়- গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠার সুমহান ব্রত নিয়ে সংগ্রামী পথচলা শিক্ষা, ঐক্য, প্রগতির ঝাণ্ডাবাহী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। ফ্যাসিস্ট শাসনব্যবস্থার বিরুদ্ধে দীর্ঘ রক্তস্নাত সংগ্রামের বর্তমান পর্যায়ে সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি; উৎপাদনমুখী শিক্ষাব্যবস্থা নিশ্চিতকরণ, সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন ও সকল শিক্ষাপ্রতিষ্ঠানে অর্থপূর্ণ সহাবস্থান, শিক্ষাব্যবস্থা ধ্বংসকারী নতুন শিক্ষাক্রম বাতিলের দাবিতে এবং সর্বোপরি ৩১ দফার ভিত্তিতে গণতন্ত্র, ভোটাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার চলমান লড়াইকে আরও বেগবান করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক তারেক রহমানের সদয় সম্মতিক্রমে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির দেশজুড়ে সব জেলা ইউনিটের কর্মী সম্মেলন অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

সিদ্ধান্ত মোতাবেক দ্বিতীয় পর্যায়ে ফরিদপুর বিভাগে ২টি ধাপে কর্মী সম্মেলনের তারিখ ঘোষণা করা হলো।

তার মধ্যে আগামী ২৩ মে (বৃহস্পতিবার) সকাল ১০টায়- ফরিদপুর মহানগর এবং বিকেল ৩টায় ফরিদপুর জেলা জেলায় কর্মী সম্মেলন হবে। এরপর ২৪ মে (শুক্রবার) সকাল ১০টায় রাজবাড়ী জেলা এবং দুপুর ২টায় মাদারীপুর জেলায় কর্মী সম্মেলন হবে।

ওই কর্মী সম্মেলনে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির উপস্থিত থাকবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

‘একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু’, ভাইরাল ভিডিওর তদন্ত শুরু

মান্ডায় ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাস

নারী কেলেঙ্কারির অভিযোগে ট্রাফিক সার্জেন্টকে প্রত্যাহার

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

দুদকের মামলায় চার দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী 

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

একদিন ম্যানেজ হলেই আগস্টে মিলবে লম্বা ছুটি

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে ডিবি

১০

আশুরার রোজা রাখার সঠিক নিয়ম

১১

কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা

১২

ঋণে জর্জরিত হয়ে শিক্ষকের আত্মহত্যা

১৩

নাহিদা আক্তারের রেকর্ড

১৪

জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

১৫

বিদেশি শিক্ষার্থীদের ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’ দিচ্ছে নিউজিল্যান্ড

১৬

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

১৭

পূর্ববর্তী সরকারের গাফিলতিতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার

১৮

গণশুনানিতে নির্ধারণ হবে বগুড়ার সেই ৩ ইউনিয়নের নতুন নাম

১৯

যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে বসতে সুইজারল্যান্ডে পাকিস্তানের সেনাপ্রধান

২০
X