কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ মে ২০২৪, ০৫:২১ পিএম
আপডেট : ১৮ মে ২০২৪, ০৫:২২ পিএম
অনলাইন সংস্করণ

‘মানুষ একতরফা নির্বাচন মানছে না’

শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ মুসলিম লীগ আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম। ছবি : কালবেলা
শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ মুসলিম লীগ আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম। ছবি : কালবেলা

দেশে নির্বাচনের নামে প্রহসন চলছে এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম।

তিনি বলেন, দেশের মানুষ একতরফা নির্বাচন মানছে না। কিন্তু এখনো প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাদুল কাদের বলেন- জনগণ তাদের সঙ্গে আছে। অথচ ৫ শতাংশ মানুষও ভোট দিতে যায়নি, মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে। তাই বলব, দেশকে অরাজকতার দিকে ঠেলে দিবেন না। সরকারকে বলব, বাংলাদেশকে ক্ষতির দিকে নিয়ে যাবেন না, সে পথ থেকে দূরে সরে আসুন।

শনিবার (১৮ মে) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ মুসলিম লীগ আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

আব্দুস সালাম বলেন, দেশে আজ গণতন্ত্র নেই, মানুষের ভোটাধিকার নেই। মানুষ তাদের ভোটের অধিকার ফেরত চায়। তাই সরকারকে বলব, অবিলম্বে পদত্যাগ করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করুন। নইলে জনগণ তাদের ভোটাধিকার, বাক স্বাধীনতা, গণতন্ত্র ও স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার জন্য কর্তৃত্ববাদী সরকারকে বিদায় করতে সর্বশক্তি দিয়ে সংগ্রামে নামবে।

তিনি বলেন, বাংলাদেশ একটি স্বাধীন দেশ। আমরা কারও বিপক্ষে নই, বাংলাদেশের পক্ষে। তাই বাংলাদেশের বিপক্ষে যে যাবে আমরা তার বিপক্ষে আছি।

বাংলাদেশ মুসলিম লীগের নির্বাহী সভাপতি আব্দুল আজিজ হাওলাদারের সভাপতিত্বে এবং সহসাংগঠনিক সম্পাদক এম মাহবুবুর রহমান ভূঁইয়ার পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন দলের মহাসচিব কাজী আবুল খায়ের, জাগপার সহসভাপতি রাশেদ প্রধান, কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক মফিজুর রহমান লিটন, মুসলিম লীগের স্থায়ী কমিটির সদস্য আনোয়ার হোসেন আবুড়ী, অতিরিক্ত মহাসচিব এ এ কাফী, সহসভাপতি ইঞ্জিনিয়ার ওসমান গনি, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, অ্যাডভোকেট আফতাব হোসেন মোল্লা, সাংগঠনিক সম্পাদক এ কে আসাদ, দপ্তর সম্পাদক জিল্লুর রহমান, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ফ্যামিলি কার্ডে অনিয়ম, ৮ কর্মকর্তাকে বহিষ্কারের কথা জানালেন প্রতিমন্ত্রী

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

ব্রাজিল-হাইতি ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না: জামায়াতের আমির

১০

‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

১১

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

১২

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

১৩

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

১৪

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

১৫

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

১৬

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

১৭

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

১৮

সাত মাস আগে প্রেম করে বিয়ে, হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী!

১৯

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

২০
X