কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ মে ২০২৪, ০৯:৩৫ পিএম
আপডেট : ২৭ মে ২০২৪, ০৯:১৭ পিএম
অনলাইন সংস্করণ

ফিলিস্তিনিদের পক্ষে রাজপথে নামার আহ্বান সিপিবির

সিপিবি। ছবি : সংগৃহীত
সিপিবি। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের মানুষের সঙ্গে সংহতি জানাতে আগামী ১ জুন যার যার অবস্থান থেকে সারা দেশে রাজপথে নামার আহ্বান জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি)।

বুধবার (২২ মে) দলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এ আহ্বান জানান।

বিবৃতিতে প্যালেস্টাইনে গণহত্যা বন্ধ, জাতিসংঘ থেকে ইসরায়েলকে বহিষ্কারসহ সাম্রাজ্যবাদী মদদ রুখে দাঁড়ানো ও প্যালেস্টাইনি জনগণের সঙ্গে সংহতি জানাতে আগামী শনিবার (২৫ মে) বিকেলে দেশব্যাপী টেকনাফ থেকে তেঁতুলিয়া, জেলা-উপজেলায় বিকেল ৪টা থেকে রাজপথে নেমে সংহতি জানাতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তারা। নেতৃবৃন্দ বলেন, মার্কিন সাম্রাজ্যবাদসহ তার সহযোগীদের মদদে ইসরায়েল প্যালেস্টাইনে গণহত্যা চালিয়ে যাচ্ছে। এর বিরুদ্ধে বাংলাদেশের জনগণ বরাবর সোচ্চার ছিল। মহান মুক্তিযুদ্ধে প্যালেস্টাইনের বীর জনগণ আমাদের পক্ষে অবস্থান নিয়েছিল।

এদিকে জাতীয় সংসদে সংখ্যানুপাতিক পদ্ধতি প্রবর্তনসহ নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার ও ভোটের অধিকার নিশ্চিত, পাচারের টাকা ফেরত, খেলাপী ঋণ উদ্ধার, লুটপাট-দুর্নীতি বন্ধ ও এর সঙ্গে জড়িতদের শাস্তি; মুক্তিযুদ্ধের অর্থনৈতিক দর্শনের ভিত্তিতে গণমানুষের বাজেটসহ সাত দফা দাবিতে আগামীকাল বৃহস্পতিবার থেকে ৩০ মে পর্যন্ত দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে সিপিবি।

বুধবার দলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে দেশের সকল জেলা-উপজেলায় বিক্ষোভ সংগঠিত করার জন্য পার্টির সংশ্লিষ্ট সকল শাখার প্রতি আহ্বান জানানো হয়েছে। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, চলমান দুঃশাসন হটিয়ে, ব্যবস্থা বদলানো এবং এ জন্য বাম গণতান্ত্রিক বিকল্প গড়ে তুলতে হবে। গণতন্ত্রহীনতা, লুটপাটতন্ত্র, সাম্প্রদায়িকতা ও সাম্রাজ্যবাদ রুখে দাঁড়াতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিবেশী দেশে হামলার হুমকি জেলেনস্কির, এক সপ্তাহের আলটিমেটাম

শিল্পনগরী টঙ্গীতে ছিনতাই আতঙ্ক, ঝুঁকিতে শ্রমিক ও কর্মজীবীরা

আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

ক্যানসারে আক্রান্ত শিশু সাজিদকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

১০ বছরের শিশুকে ধর্ষণ মামলায় স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ

বিশ্বকাপে কবে মাঠে নামবেন নেইমার, জানালেন কোচ

সাংবাদিকদের প্রশ্নে ক্ষিপ্ত, চড়াও হলেন এসিল্যান্ড

বাংলাদেশ ভ্রমণে আসা নেপালি যুবককে হেনস্তা

ব্রাজিলের জয়ে বিশ্বকাপ থেকে হাইতির বিদায়

প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর তীব্র চাপেও অনড় স্টারমার

১০

বিশ্বকাপে ভিনিসিয়াস শো চলছেই

১১

ইস্টার্ন ব্যাংকে নিয়োগ

১২

ভারতের ইতিহাসের অন্যতম বড় আইপিও আনছে জিও, ঘোষণা মুকেশ আম্বানির

১৩

ব্যক্তিগত অডিও প্রকাশ ঠেকাতে করা বাইডেনের মামলা খারিজ

১৪

জয়ের খোঁজে নেমেই ধাক্কা, ৬৫ সেকেন্ডেই গোল হজম তুরস্কের

১৫

৫ বছর পর কুবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

১৬

হজ পালন শেষে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ বাংলাদেশি

১৭

৪৫ মিনিটেই ৩ গোল করে জার্মানিকে হটিয়ে ব্রাজিলের বিশ্বরেকর্ড পুনরুদ্ধার

১৮

অস্ট্রেলিয়ায় গেল আরও ৫ কোটি লিটার ডিজেল

১৯

যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৮৯

২০
X