কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ মে ২০২৪, ০৩:০০ পিএম
আপডেট : ২২ মে ২০২৪, ০৩:০৮ পিএম
অনলাইন সংস্করণ

ফিলিস্তিনকে স্বীকৃতির ঘোষণা ৩ দেশের, ক্ষুব্ধ ইসরায়েল যা করল

ইসরায়েলের পতাকা। ছবি : সংগৃহীত
ইসরায়েলের পতাকা। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপের তিন দেশ নরওয়ে, স্পেন ও আয়ারল্যান্ড। এতে চরম ক্ষুব্ধ হয়েছে ইসরায়েল।

বুধবার (২২ মে) স্বীকৃতির ঘোষণা আসার পর পরই প্রতিক্রিয়া জানান ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ। তিনি আয়ারল্যান্ড ও নরওয়েতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতদের অবিলম্বে ইসরায়েলে ফিরে যাওয়ার নির্দেশ দেন। ইউরোপের তিন দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়ে ভালো করেনি বলেও হুংকার দেন।

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ এক বিবৃতিতে বলেন, আয়ারল্যান্ড ও নরওয়ে আজ ফিলিস্তিনিদের এবং সমগ্র বিশ্বের কাছে একটি বার্তা পাঠাতে চায়, তারা সন্ত্রাসবাদকে মূল্যায়ন করে।

ইসরায়েল বলেছে, ইউরোপীয় দেশগুলোর স্বীকৃতি ‘চরমপন্থা ও অস্থিতিশীলতাকে ইন্ধন দেবে’ এবং তাদের এ কাজ হামাসের হাতে দাবার গুটি তুলে দেবে।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, হামাস ইহুদিদের ওপর গণহত্যা চালানোর পরেও, হামাসের দ্বারা যৌন অপরাধ বিশ্ব প্রত্যক্ষ করার পরও দেশগুলো ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিয়ে হামাস ও ইরানকে পুরস্কৃত করেছে।

তিনি ফিলিস্তিনকে স্বীকৃতি দেশগুলোর বিকৃত আচরণ বলে উল্লেখ করেন। বলেন, পদক্ষেপটি অক্টোবরে হামাসের হাতে নিহতদের স্মৃতির প্রতি অবিচার, ১২৮ জিম্মিকে ফিরিয়ে আনার প্রচেষ্টার জন্য একটি আঘাত। এটি হামাস ও ইরানের জিহাদিদের উৎসাহ দেবে। যা শান্তির সুযোগকে ক্ষুণ্ন করে এবং ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে প্রশ্নবিদ্ধ করে।

আজ নরওয়ে, স্পেন ও আয়ারল্যান্ডের নেতারা বলেছেন, মধ্যপ্রাচ্যে শান্তির লক্ষ্যে ফিলিস্তিনকে একটি রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেবেন তারা।

নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গহর স্টোর, আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস ও স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এ ঘোষণা দেন। তাদের বক্তব্যের মূল কথা ছিল, একটি দ্বি-রাষ্ট্রীয় সমাধানই সর্বোত্তম পথ। ফিলিস্তিনের স্বীকৃতি না থাকলে মধ্যপ্রাচ্যে শান্তি আসতে পারে না। এ স্বীকৃতি ইসরায়েলের বিপক্ষে নয় আবার হামাসকে সমর্থন করাও নয়। এটি শান্তির জন্য একটি পদক্ষেপ।

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

১০

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

১২

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

১৩

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

১৪

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

১৫

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

১৬

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

১৭

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

১৮

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

১৯

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

২০
X