কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৪, ০৭:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

বাম প্রগতিশীলদের সঙ্গে আলোচনা না করায় গভীর উদ্বেগ সিপিবির

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

অন্তর্বর্তীকালীন সরকার গঠনে বিলম্ব ও বাম প্রগতিশীলদের সঙ্গে আলোচনা না করায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

বুধবার (৭ আগস্ট) সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এক বিবৃতিতে এ উদ্বেগের কথা জানান।

বিবৃতিতে তারা বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার গঠনে বিলম্ব এবং অদ্যাবধি বাম প্রগতিশীলদের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি। অথচ দেশবাসীর সামনে বলা হয়েছে, সব রাজনৈতিক দলের সঙ্গে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে আলোচনা করা হয়েছে। কিন্তু বাম প্রগতিশীল দলের সঙ্গে কোনো আলোচনা না করার ফলে দেশবাসীর মধ্যে উৎকণ্ঠা ও শঙ্কা বৃদ্ধি পাচ্ছে।’

বিবৃতিতে নেতারা বলেন, ‘রাষ্ট্র জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতেও ব্যর্থ হচ্ছে। দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় সংখ্যালঘুসহ জনগণের জান-মালের ওপর আঘাত হানা হচ্ছে। সেইসঙ্গে নতুন করে দখলদারত্ব ও লুটপাটের ঘটনা ঘটছে।’

এমতাবস্থায় নেতারা অবিলম্বে রাষ্ট্রকে যথাযথ উদ্যোগ নিয়ে অতিসত্ত্বর অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণা এবং জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানান।

একইসঙ্গে কমিউনিস্ট পার্টির সদস্য, সমর্থক, বাম প্রগতিশীল শক্তিসহ স্থানীয় সচেতন, দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধ হয়ে নিজেদের জান-মালের নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালনের আহ্বান জানান নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অকেজো রেললাইন নিলামে বিক্রি না করার কারণ জানালেন মন্ত্রী

জাহেদ উর রহমান ইস্যুতে ব্যবস্থা নেবে ঢাকা : পররাষ্ট্রমন্ত্রী

কসম করে তা রক্ষা করতে না পারলে করণীয় কী?

ইরানের সরকার পতনের অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা ইসরায়েলের

‎কক্সবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪ ‎

বেনজীরের দেশে আনা নির্ভর করবে ৩ বিষয়ের ওপর : শিশির মনির

পাকিস্তান বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট

দেশে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা কত, জানালেন সড়কমন্ত্রী

পর্দার ‘বিউটিকুইন’ শাবানা, আজও দর্শকের হৃদয়ের ‘রানি’

ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলব

১০

প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরি, অষ্টম শ্রেণি পাসেও আবেদন

১১

বিরোধীদলীয় নেতার সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

১২

চুক্তি নিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট বললেন, বিশাল জয়

১৩

ইয়ামাল কি খেলবেন আজ, স্পষ্ট করলেন স্পেন কোচ

১৪

যে ৫ ভুল নীরবে সম্পর্ক ভেঙে দেয়

১৫

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৬৯ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯৭

১৬

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

১৭

মাঠে নামছে বিশ্বকাপের ফেভারিট স্পেন, কখন-কীভাবে দেখবেন

১৮

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দুদক : আকতারুল ইসলাম

১৯

৩০ বছর বয়সের পর ত্বক ও চুল বদলে যায় কেন? আসল কারণ জানুন

২০
X