কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ মে ২০২৪, ০৫:৩৫ পিএম
আপডেট : ২৩ মে ২০২৪, ০৫:৫০ পিএম
অনলাইন সংস্করণ

সরকারের আয়-ব্যয় ভারসাম্যহীন হয়ে পড়েছে : খেলাফত মজলিস

খেলাফত মজলিসের বৈঠক। ছবি : কালবেলা
খেলাফত মজলিসের বৈঠক। ছবি : কালবেলা

দেশের অর্থনৈতিক পরিস্থিতির ক্রম অবনতিতে উদ্বেগ প্রকাশ করেছে খেলাফত মজলিস। দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভায় নেতারা সংকট নিরসনে সরকারের ব্যর্থতায় ক্ষোভ প্রকাশ করেন।

তারা বলেন, দেশের অর্থনৈতিক পরিস্থিতি ক্রমান্বয়ে খারাপের দিকে ধাবিত হচ্ছে। বৈদেশিক মুদ্রার তুলনায় টাকার বড় ধরনের অবমূল্যায়ন ঘটেছে। এর প্রভাবে আমদানি ব্যয়ের পাশাপাশি দ্রব্যমূল্য আরেক দফা বেড়েছে। ব্যাংকিং খাতে একের পর এক কেলেংকারির ঘটনা প্রকাশিত হচ্ছে। জনগণের আমানত লুটপাট হয়ে যাচ্ছে অথচ সরকার নির্বিকার। বাংলাদেশ ব্যাংক তার স্বকীয়তা হারিয়েছে। রিজার্ভ কমে এখন ১৮ বিলিয়ন ডলারের নিচে যা দিয়ে ৩ মাসের আমদানি ব্যয় মিটানো সম্ভব নয়।

আরও বলেন, ডলার সংকটের কারণে ব্যবসায়ীরা গ্রাহকদের চাহিদা অনুযায়ী এলসি খুলতে পারছেন না। সরকারের সামগ্রিক আয়-ব্যয় এখন ভারসাম্যহীন হয়ে পড়েছে। বৈদেশিক ঋণ পরিশোধের চাপ বাড়ছে। সামনের বাজেটে ভর্তুকি কমিয়ে, ভ্যাট-ট্যাক্স বাড়িয়ে জনগণের ঘাড়ে ঋণ পরিশোধের দায় চাপাতে চায় সরকার। এই অবস্থা থেকে দেশবাসী আজ মুক্তি চায়। আজ এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাহী বৈঠকের সভাপতিত্ব করেন আমিরে মজলিস মাওলানা আব্দুল বাছিত আজাদ।

যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলীর পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্ম মহাসচিব ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক আবদুল জলিল, প্রশিক্ষণ ও প্রকাশনা সম্পাদক অধ্যাপক কাজী মিনহাজুল আলম, অর্থ সম্পাদক আবু সালেহীন, প্রচার ও তথ্য সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, শিক্ষাবিষয়ক সম্পাদক অধ্যাপক আবু সালমান, সাহাব উদ্দিন আহমদ খন্দকার, ডা. আবদুর রাজ্জাক, জিল্লুর রহমান, জহিরুল ইসলাম, অধ্যাপক মাওলানা আজিজুল হক, মাওলানা সাইফুদ্দিন আহমদ খন্দকার, আবুল হোসেন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

পুশইনের শিকার ২০ জনকে ফেরত নিল বিএসএফ

শিশু নন্দিনী হত্যা / সরকারি গাড়ি ভাঙচুর মামলা : আসামি দেড় হাজার, পুরুষশূন্য পুরো গ্রাম

সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, শূন্যরেখায় ৭ দিন ধরে আটকে ৫ যুবক

গৃহকর্মীর মৃত্যু, আলোচনায় পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রহমান

স্বীকৃতি পাওয়ার আগেই বিচ্ছেদ! ধানুশ-ম্রুণালের প্রেমে নতুন মোড়

পাঁচ বছর চাকরিতেই পেনশন, বাড়ল সর্বোচ্চ হার

বিএনপি একদলীয় শাসনে বিশ্বাসী নয় : মির্জা ফখরুল

নারীকে ‘আপনি কি সেই মাল’ বলা ওসি এনামুল প্রত্যাহার

বিশেষ সুড়ঙ্গ থেকে চিত্রনায়িকা ববির স্বামী আবুল বাশার গ্রেপ্তার

১০

ইরান যুদ্ধ ও অন্যান্য খাতে বিপুল ডলার চায় পেন্টাগন

১১

ব্র্যাক ইউনিভার্সিটিতে গ্লোবাল ইয়ুথ লিডারশিপ কনফারেন্স অনুষ্ঠিত

১২

ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা ঘিরে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী

১৪

তিন বছর পর ওটিটিতে ফিরছেন বিদ্যা সিনহা মিম

১৫

আলোচিত তাইয়েবা হত্যা মামলার প্রধান আসামির জামিন

১৬

ক্রীড়াঙ্গনের কিংবদন্তি আবদুস সাদেক আর নেই

১৭

ইরান চুক্তি ও ট্রাম্পের ওপর ভীষণ ক্ষুব্ধ অনেক ইসরায়েলি

১৮

শ্রমিক লাঞ্ছিতের ঘটনায় কারখানায় উত্তেজনা, সাংবাদিকদের প্রবেশে বাধা

১৯

প্রগতিশীল গণতান্ত্রিক দলের চেয়ারম্যান মনিরুল, মহাসচিব আমানতউল্লাহ

২০
X